দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা পাডুকোন, হিলটনের বিজ্ঞাপনে বেবিবাম্প ভাইরাল
দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, বেবিবাম্প ভাইরাল

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চাউর হয়েছেন অভিনেত্রী— দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। সম্প্রতি আন্তর্জাতিক হোটেল চেইন হিলটনের নতুন বিজ্ঞাপনে বেবি বাম্পসহ তার ঝলক প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিওটি। নীল প্যান্টস্যুটে দীপিকা পাড়ুকোনের অনবদ্য উপস্থিতি এবং প্রেগন্যান্সি গ্লো মুগ্ধ করেছে ভক্তঅনুরাগীদের।

হিলটনের বিজ্ঞাপনে বেবিবাম্প

স্বামী অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় রয়েছেন অভিনেত্রী। এ সময়েই নতুন বিজ্ঞাপনে দেখা গেল বলিউড তারকাকে, আর সেটিই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার গুঞ্জন। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত বিজ্ঞাপনে একটি ভিডিওতে দীপিকা পাড়ুকোনকে স্টাইলিশ নীল প্যান্টস্যুটে বিলাসবহুল হোটেলের নানা প্রান্তে অনায়াসে নাচতে ও ঘুরে বেড়াতে দেখা গেছে। সেই ভিডিওটিতে তার বেবিবাম্প স্পষ্টধরা পড়ে, যা ভক্ত-অনুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। এ বিজ্ঞাপনের শুটিং তিনি অন্তঃসত্ত্বা থাকাবস্থাতেই করেছেন।

ভক্তদের প্রতিক্রিয়া

ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই নেটিজেনদের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। কমেন্টবক্সে তার ভক্ত-অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘দুয়ার স্টাইলিল্ট মাম্মা আর বেবিবাম্প’। আরেক নেটিজেন লিখেছেন— ‘গ্লো করছে’। আরেকটি কমেন্টে আবার লেখা হয়েছে, ‘দীপিকাকে বেবিবাম্পে কী অসাধারণ লাগছে, ওকে খুব ভালোবাসি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় সন্তানের ঘোষণা

এর আগে গত এপ্রিল মাসে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর প্রকাশ্যে আনেন। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে তাদের মেয়ে দুয়ার হাতে পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা গিয়েছিল। সেই ছবির ক্যাপশনে দুটি নজরকাড়া ইমোজি দিয়েছিলেন এ তারকা দম্পতি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৮ ঘণ্টা কাজের দাবি ও বিতর্ক

এর আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর ৮ ঘণ্টা কাজের দাবি তোলেন, যা নিয়ে বলিউডে বিতর্কের জন্ম দেয়। কাজ আর সন্তানের মধ্যে ব্যালেন্স রাখতেই তার এ সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অভিনেত্রী। আর দীপিকার এ দাবির পর তার হাত থেকে চলে যায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবির কাজও। কারণ নির্মাতারা প্রতিদিনের শিফট ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। তবে অভিনেত্রীর এ সিদ্ধান্তে পাশে পেয়েছেন অনেক বলি তারকাকে। যার মধ্যে রয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর, কাজল আগরওয়াল, কঙ্গনা রানাউত, রাশমিকা মান্দানা প্রমুখ।

আসন্ন সিনেমা

উল্লেখ্য, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে আগামীতে 'কিং' সিনেমায় বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন বাদশাহকন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, রাঘব জুয়াল প্রমুখ। এ ছাড়া পরিচালক অ্যাটলির রাকা সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন

২০১৩ সালে রামলীলা সিনেমার সেটে তাদের প্রেমের শুরু। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় কোঙ্কনি ও সিন্ধি— দুই রীতিতেই বিয়ে করেন অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান দুয়া।