আজ ২৫ বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটক, গান ও আবৃত্তি অনুষ্ঠান।
বিটিভির আয়োজন
বিটিভিতে সকাল ৯টায় থাকছে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান গীতবিতান। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান। রাত ৯টায় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক সম্পত্তি সমর্পণ। রাত ১০টায় সংবাদের পর প্রচারিত হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে কবির বিভিন্ন পর্যায়ের জনপ্রিয় ৯টি গান পরিবেশন করবেন একঝাঁক রবীন্দ্রসংগীতশিল্পী। রাত ১১টায় প্রচারিত হবে চিত্রাঙ্গদা।
চ্যানেল আইয়ের আয়োজন
চ্যানেল আইতে সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় প্রচারিত হবে বিশেষ তৃতীয় মাত্রা—রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে। অতিথি থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অরুণ চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম স্ত্রীর চিঠি দেখা যাবে বেলা ৩টা ৫ মিনিটে। অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সুচনা শিকদার, বিমল ব্যানার্জি।
সন্ধ্যা ৬টায় থাকবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ডার্টিংটনে রবীন্দ্রনাথ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সোহেল রানার পরিচালনা ও রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান আশা পুরাও তুমি এসো কাছে।
দীপ্ত টিভির আয়োজন
দীপ্ত টিভিতে সকাল ৮টায় রয়েছে সরাসরি গানের অনুষ্ঠান দীপ্ত প্রভাতি। অংশ নেবেন স্বপ্নীল সজীব ও সামিউল ইসলাম।
দুরন্ত টিভির আয়োজন
দুরন্ত টিভিতে সকাল ৭টায় প্রচারিত হবে শিশুদের নিয়ে তাসের দেশ। সকাল ৯টায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান মম চিত্তে নিতি নৃত্যে। সকাল ৯টা ৩০ মিনিটে ও বিকেল ৪টা ৩০ মিনিটে রয়েছে কবিগুরুর গান নিয়ে মেঘের কোলে রোদ হেসেছে। রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা মাধো ও ডাকঘর।



