দুই দশক পর ফিরছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল
দুই দশক পর ফিরছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়েল

প্রায় দুই দশক পর আবারও পর্দায় ফিরছে সাড়া জাগানো চলচ্চিত্র ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর দ্বিতীয় পর্ব। ২০০৬ সালে মুক্তি পাওয়া ডেভিড ফ্রাঙ্কেল পরিচালিত এই কমেডি-ড্রামা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। মাত্র ৩৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ৩২৭ মিলিয়ন ডলার।

দীর্ঘ প্রতীক্ষার পর সিক্যুয়েল

দীর্ঘ বিরতির পর এবার আসছে এর সিক্যুয়েল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’, যা মুক্তি পাবে আগামী ১ মে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে। নতুন পর্বেও থাকছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট।

গল্পের নতুন মোড়

গল্পে দেখা যাবে, অ্যান্ডি স্যাক্স এখন ফিচার সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন এবং তার সঙ্গে এমিলির পেশাগত প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। প্রথম ছবির মতোই এবারও ফ্যাশন জগতের ক্ষমতা, প্রতিযোগিতা ও ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব গল্পের মূল আকর্ষণ হিসেবে থাকছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম সিনেমাটি ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক মিরান্ডা প্রিস্টলির (মেরিল স্ট্রিপ) চরিত্রের জন্য বিশেষভাবে স্মরণীয়। এবারও দর্শকরা সেই তীক্ষ্ণ সংলাপ ও ফ্যাশন জগতের পর্দার অন্তরালের গল্প উপভোগ করবেন বলে আশা করা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ