'ভূত বাংলা'র বক্স অফিস ও তারকা পারিশ্রমিকের হালনাগাদ তথ্য
'ভূত বাংলা'র বক্স অফিস ও পারিশ্রমিকের তথ্য

প্রায় ১৪ বছর পর চিত্রপরিচালক প্রিয়দর্শন ও বলিউড সুপারস্টার অক্ষয় কুমার একসঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরেছেন। এই জুটি এর আগে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। তাই অক্ষয় কুমার ও প্রিয়দর্শনকে একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন সিনেমাপ্রেমীরা। তার ওপর ‘ভূত বাংলা’ ছবিতে টাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, যীশু সেনগুপ্ত, ওয়ামিকা গাব্বির মতো অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন। তাই ছবিটিকে ঘিরে সবার প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বক্স অফিসে তারই প্রতিফলন ধরা পড়েছে।

বক্স অফিস আয়

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির দিনে প্রায় ১২-১৪ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। প্রথম সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ছবির মোট আয় দাঁড়িয়েছে আনুমানিক ৬০ কোটি রুপির কাছাকাছি। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি দিনে আয় কিছুটা কমে এসেছে, যা হরর-কমেডি ঘরানার ছবিগুলোর ক্ষেত্রে সাধারণ প্রবণতাই ধরা হয়।

তারকাদের পারিশ্রমিক

‘ভূত বাংলা’ ছবির জন্য তারকারা কত পারিশ্রমিক নিয়েছেন, তা প্রকাশ্যে চলে এসেছে। জানা গেছে, অক্ষয় কুমার ‘ভূত বাংলা’ ছবির জন্য তাঁর আগের ছবি ‘জলি এলএলবি ৩’-এর তুলনায় প্রায় ২৮ শতাংশ কম পারিশ্রমিক নিয়েছেন। ‘জলি এলএলবি ৩’–এর জন্য তিনি ৭০ কোটি রুপি নিয়েছিলেন, যেখানে ‘ভূত বাংলা’-এর জন্য তিনি নিয়েছেন ৫০ কোটি রুপি। তিনি এই ছবির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। এদিকে অক্ষয় কুমার ‘ভূত বাংলা’ ছবির সহপ্রযোজক, তাই ছবির লাভের ৭০ শতাংশ অংশও তাঁর পকেটে যাবে। এই ছবির অন্য প্রযোজক একতা কাপুর বাকি ৩০ শতাংশ লাভের অংশ পাবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

‘ভূত বাংলা’ ছবির অন্যতম মূল অভিনয়শিল্পী টাবু; তিনি তাঁর আগের ছবি ‘অরো মে কাহাঁ দম থা’-এর তুলনায় ১৬ শতাংশ কম পারিশ্রমিক নিয়েছেন। প্রিয়দর্শনের ছবির জন্য তিনি ২ কোটি ৫০ লাখ রুপি দাবি করেছিলেন। আর এই ছবির জন্য ওয়ামিকা গাব্বির পারিশ্রমিক তিন কোটি রুপি। পরেশ রাওয়াল ‘ভূত বাংলা’ ছবির পারিশ্রমিক হিসেবে দুই কোটি রুপি নিয়েছেন। এই ছবির জন্য রাজপাল যাদব ১ কোটি থেকে ১ কোটি ৫০ লাখ রুপির মতো পারিশ্রমিক পেয়েছেন।

রাজপাল যাদব যখন চেক বাউন্স মামলায় তিহার জেলে ছিলেন, তখন প্রিয়দর্শন মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে অভিনেতার আর্থিক সমস্যার কথা ভেবে তিনি ‘ভূত বাংলা’-এর জন্য তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। যদিও তখন সঠিক অঙ্কটি জানাননি। এদিকে অভিনেতা যীশু সেনগুপ্ত পেয়েছেন এক কোটি রুপি পারিশ্রমিক। অন্যান্য অভিনেতাদের পারিশ্রমিক এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, ছবিটির মোট বাজেট প্রায় ১২০ কোটি রুপি।