মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে আজ শুক্রবার বসেছে এ আসর। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’। আজ শুক্রবার এ আয়োজনের ২৭তম আসর বসেছে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মূল আয়োজন হচ্ছে। এর আগেই লালগালিচায় হাজির হচ্ছেন বিনোদনজগতের তারকারা। সন্ধ্যা ছয়টায় নানা চমক নিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান।
২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী এসেছেন কালো বডিকন পরে। তাঁর উপস্থিতি লালগালিচায় আলাদা মাত্রা এনেছে। প্রতিবারের মতো এবারের আয়োজনেও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ দেওয়া হবে। কারা এই পদক ও সম্মাননা পাবেন, তা নিয়ে প্রতিবছরই দর্শক, শিল্পী, কলাকুশলীদের কৌতূহল থাকে। পুরস্কারপ্রাপ্ত তারকাদের নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সেই কৌতূহলের অবসান হবে।
এ আসর প্রতিবারের মতো ‘আজীবন সম্মাননা’ দিয়ে শুরু হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে নানা চমক। এতে অংশ নেবেন দেশের তারকারা। এ অনুষ্ঠানের ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারগুলো তুলে দেবেন বিনোদন অঙ্গনের গুণী তারকারা।



