বাদশার জীবনে নতুন রহস্যময়ী নারী, কে তিনি?
বাদশার জীবনে নতুন রহস্যময়ী নারী, কে তিনি?

ভারতীয় র্যাপার বাদশা আবারও আলোচনায়। বিয়ের ছয় মাসও না যেতেই তার জীবনে নতুন এক নারীর আগমন ঘটেছে বলে গুঞ্জন চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময়ী নারীর হাত ধরে ছবি পোস্ট করেছেন তিনি, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

কে সেই রহস্যময়ী নারী?

একটি সবুজ মাঠের মাঝে ওই নারীর হাত শক্ত করে ধরে পোজ দিয়েছেন বাদশা। তবে আশ্চর্যজনকভাবে ক্যামেরার দিকে পিঠ করে থাকায় নারীর মুখটি দেখা যাচ্ছে না। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'মহাবিশ্বের মানুষকে আপনার জীবনে নিয়ে আসার এক অদ্ভুত উপায় রয়েছে।' এই পোস্ট কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

অনেকে অনুমান করছেন, ছবির সেই রহস্যময়ী নারী আর কেউ নন, বরং পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অনেক দিন ধরেই হানিয়া আমির ও বাদশার ডেটিং ও বন্ধুত্বের গুঞ্জন ভারত-পাকিস্তান দুই দেশের মিডিয়াতেই চর্চায় রয়েছে। কমেন্টবক্সে একজন লিখেছেন, 'ওটা কি হানিয়া আমির?' আরেকজন মন্তব্য করেছেন, 'দেখে তো হানিয়া বলেই মনে হচ্ছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ের গুঞ্জনের মাঝেই নতুন রহস্য

ঠিক এর আগে বাদশার বিয়ের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রায় ছয় বছর পর তিনি পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলে শোনা যাচ্ছে। জল্পনা আরও জোরালো হয় যখন ইশা রিখির মা পুনম রিখি নিজের ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের রীতিনীতির কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। বিয়ের পোশাকে বাদশা ও ইশাকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পুনম রিখি লিখেছেন, 'ঈশ্বর তোমাদের মঙ্গল করুক ইশা-বাদশা'।

তবে বাদশা নিজে এখনও এই বিয়ে বা নতুন রহস্যময়ী নারী সম্পর্কে কোনো মন্তব্য করেননি। অনেকে মনে করছেন, এটি কোনো নতুন মিউজিক ভিডিওর কোলাবরেশন বা প্রচারের অংশ হতে পারে। যা-ই হোক, বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ