রেইনড্যান্স উৎসবে বাংলাদেশের ‘ইন দ্য পাথ অব জায়ান্টস’ ও ‘আলী’
রেইনড্যান্স উৎসবে বাংলাদেশের ‘ইন দ্য পাথ অব জায়ান্টস’ ও ‘আলী’

৩৪তম রেইনড্যান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত তথ্যচিত্র ‘ইন দ্য পাথ অব জায়ান্টস’। ২১ ও ২৩ জুন তথ্যচিত্রটি উৎসবে প্রদর্শিত হবে। একই উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হবে বাংলাদেশের আরেক সিনেমা ‘আলী’।

তথ্যচিত্রের পরিচালক ও প্রতিযোগিতা

‘ইন দ্য পাথ অব জায়ান্টস’ পরিচালনা করেছেন বাংলাদেশের ফায়াদ খান ও যুক্তরাজ্যের কার্স্টি ওয়েলস। পরিচালক ফায়াদ খান জানান, তথ্যচিত্রটি ‘বেস্ট ফিচার ডকুমেন্টারি’ ও ‘বেস্ট সিনেমাটোগ্রাফি ইউকে’—এই দুই বিভাগে প্রতিযোগিতা করবে।

তথ্যচিত্রের বিষয়বস্তু

রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সাইটের তথ্য অনুযায়ী, তথ্যচিত্রটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরকে ঘিরে মানুষ ও হাতির মধ্যে সৃষ্ট জটিল সংকট নিয়ে নির্মিত। ভূমি ও সম্পদের ওপর চাপ বাড়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠছে। বিভিন্ন জাতিগত ও সামাজিক উত্তেজনাও বাড়ছে। ফলে রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় বাঙালি বাসিন্দা এবং আদিবাসী কৃষকেরা ভূমি, জীবিকা, স্বাধীনভাবে চলাচল ও নিরাপদ আবাসস্থলের জন্য কঠিন সংগ্রামের মুখোমুখি হচ্ছেন। মূলত এই বিষয়গুলোই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উৎসবের সময়সূচি ও পূর্বের সাফল্য

১৭ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন পর্যন্ত চলবে রেইনড্যান্স চলচ্চিত্র উৎসব। এর আগে গত এপ্রিলে তথ্যচিত্রটি ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ‘লিভিং উইথ নেচার’ বিভাগে বিজয়ী হয়েছিল।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে আদনান আল রাজীবের ‘আলী’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ