টলিউডের অস্তিত্ব নেই বললেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য
টলিউডের অস্তিত্ব নেই বললেন অভিজিৎ ভট্টাচার্য

কলকাতার চলচ্চিত্র অঙ্গন টলিউড নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তিনি জানান, টলিউডের প্রতি তার কোনো আকর্ষণ নেই এবং বর্তমান সময়ে এই ইন্ডাস্ট্রি কার্যত অস্তিত্ব হারিয়েছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টলিউডের বর্তমান অবস্থা ও সেখানে চলমান নানা অস্থিরতা নিয়ে কথা বলেন এই গায়ক।

টলিউডের অরাজকতা নিয়ে কথা

তিনি বলেন, ‘টলিউডের অরাজকতা নিয়েও নানা কথা শুনেছি। তবে সত্যি বলতে, টলিউড নিয়ে আমি বিশেষ ভাবি না। টলিউডের অভিনেতারা আমার কাছে স্টার নন। আর টলিউড ইন্ডাস্ট্রি বলে সত্যিই কিছু অবশিষ্ট নেই।’ বাংলা সিনেমার স্বকীয়তা হারিয়ে যাওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেন অভিজিৎ।

বাংলা সিনেমার স্বকীয়তা হারানো

তিনি বলেন, ‘ছবিতে কোরিওগ্রাফার আসছে দক্ষিণ ভারত থেকে, বলিউড থেকে। বাংলা ছবিতে কোরিওগ্রাফারের প্রয়োজনই বা কেন? আগের হিরোরা ভাত-মাছ খেয়েই ফিট থাকতেন।’ নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, কাজের জন্য কখনো কলকাতার স্টুডিওতে যেতে হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুম্বাইয়ে কাজ করিয়ে নেওয়া

অভিজিৎ বলেন, ‘টলিউড নিয়ে আমার কোনো আকর্ষণ ছিল না। আমি কখনো কলকাতায় এসে স্টুডিওর চেহারাও দেখিনি। যারা আমাকে দিয়ে গান গাইয়েছেন, তারা মুম্বাইয়ে এসে কাজ করিয়ে নিয়ে গেছেন।’ বর্তমান সময়ের টলিউড সুপারস্টার দেবের একটি প্রসঙ্গ টেনে এই সংগীতশিল্পী আরও দাবি করেন, ‘আমাকে দেব নিজে ফোন করে বলেছে- দাদা, তোমাকে এটা গাইতে হবে। যাই হোক, এসব নিয়ে কথা বলতে চাই না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ