মা হচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার
মা হচ্ছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার মা হতে চলেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে শোভন গাঙ্গুলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী। জানা গেছে, চলতি বছরেই এই দম্পতির সংসারে নতুন অতিথি আসতে চলেছে।

অনুপস্থিতি থেকে গুঞ্জন

সম্প্রতি সিনেমার অনুষ্ঠান কিংবা প্রিমিয়ারে কিছুদিন ধরে সোহিনী সরকারকে খুব একটা পাওয়া যাচ্ছে না। এমনকি নিজের সিনেমা ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই এমন গুঞ্জন চাউর হয়।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি

যদিও এই দম্পতির কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সোহিনী সরকার শিগগিরই মা হবেন। তাদের বন্ধুমহলের অনেকেই সোহিনীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানেন, তবে যতক্ষণ না এই সুখবরটি তারকা দম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন, ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের সম্পর্ক ও বিয়ে

উল্লেখ্য, ২০২৩ সালের শেষেই প্রকাশ্যে আসে অভিনেত্রী সোহিনী ও অভিনেতা রণজয় বিষ্ণুর বিচ্ছেদের খবর। এর মাস কয়েক আগে স্বস্তিকা দত্তর সঙ্গে প্রেম ভাঙে শোভনের। প্রায় একই সময় দুজনের সম্পর্কের ভাঙন। এরপরই সোহিনী ও শোভনের প্রেমের গুঞ্জন চাউর হয়। পরে ২০২৪ সালে টালিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে বিয়ে করেন সোহিনী সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ