ফিরছে ম্যানি-সিড-ডিয়েগো, আসছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’
ফিরছে ম্যানি-সিড-ডিয়েগো, আসছে ‘আইস এজ’ এর ষষ্ঠ কিস্তি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফিরছে দর্শকপ্রিয় প্রাগৈতিহাসিক বন্ধু ম্যানি, সিড ও ডিয়েগো। প্রায় এক দশক বিরতির পর জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’ এর ষষ্ঠ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ডিজনি। ফলে অ্যানিমেশনপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

নতুন নাম ও অভিজ্ঞতা

নতুন সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’। ডিজনির এই ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। দীর্ঘদিন পর প্রিয় চরিত্রগুলোর প্রত্যাবর্তনের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। সিনেমাটির কাহিনি সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত কিছু জানাননি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এবার দর্শকরা পরিচিত বরফঢাকা পরিবেশের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ দেখতে পাবেন। ম্যানি, সিড ও ডিয়েগোর অভিযাত্রা এবার পৌঁছাবে আগ্নেয়গিরির উত্তাপ, ফুটন্ত লাভা এবং নাটকীয়ভাবে বদলে যাওয়া এক প্রাগৈতিহাসিক ভূখণ্ডে, যা ফ্র্যাঞ্চাইজিটির আগের চলচ্চিত্রগুলোর তুলনায় একেবারেই নতুন অভিজ্ঞতা এনে দেবে।

মুক্তির তারিখ ও কণ্ঠশিল্পী

ডিজনির ঘোষণা অনুযায়ী, ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি। ভক্তদের জন্য আরও আনন্দের খবর হলো, ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় চরিত্রগুলোর মূল কণ্ঠশিল্পীরাই নতুন কিস্তিতে ফিরছেন। ম্যানির কণ্ঠে থাকবেন রে রোমানো, সিডের চরিত্রে জন লেগুইজামো, ডিয়েগোর কণ্ঠে ডেনিস লিয়ারি, বাকের ভূমিকায় সাইমন পেগ এবং এলির চরিত্রে কণ্ঠ দেবেন কুইন লাতিফা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন এই সিনেমাটি বরফযুগের গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন ভক্তরা। আগ্নেয়গিরির লাভা ও উত্তাপের পটভূমিতে ম্যানি, সিড ও ডিয়েগোর নতুন অভিযান দর্শকদের জন্য হবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে নতুন অধ্যায় সংযোজন করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ