অপূর্বর ‘ইউএনও স্যার’, বাসারের ‘আমার বউ সব জানে’ আজ টিভিতে
অপূর্বর ইউএনও স্যার ও বাসারের আমার বউ সব জানে আজ টিভিতে

সাত দিনের ঈদ আয়োজনের শেষ সন্ধ্যায়ও ছোট পর্দায় ভিন্ন স্বাদের বিনোদন। আজ বুধবার রাতজুড়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটক, ওয়েব ফিল্ম, টক শো, গেম শো ও সংগীতানুষ্ঠান। কোথাও পারিবারিক গল্প, কোথাও হাস্যরস, আবার কোথাও স্বপ্ন আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি আয়োজন। শেষ দিনের পর্দায় দেখা যাবে অপূর্ব, তটিনী, রিচি সোলায়মান, সাবিলা নূর, খায়রুল বাসার, আরশ খানসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে। সাত দিনের ঈদ আয়োজনের শেষ দিনের টিভি সূচি নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ৩।

আরটিভি

বিকেল ৫টা ৩০ মিনিটে ‘ঈদ আলটিমেট ফান অ্যান্ড গেম’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘মৎস্যকন্যা’। অভিনয়ে রিচি সোলায়মান, সাব্রিনা আজাদ। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘বংশের বাতি’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘স্বপ্ন’। অভিনয়ে শামীম হাসান সরকার, তাসনুভা নিঝুম। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘হার জিত’। অভিনয়ে জাহের আলভী, সামান্তা পারভেজ।

দীপ্ত

বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘ইউএনও স্যার’। অভিনয়ে অপূর্ব, তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ। সন্ধ্যা ৭টায় বিশেষ নাটক ‘মৎস্যকন্যা’। অভিনয়ে সাবিলা নূর, ফজলুর রহমান বাবু। রাত ৮টায় বিশেষ নাটক ‘পরিবর্তন’। অভিনয়ে প্রান্তর দস্তিদার, অনিন্দিতা মিমি। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক জিডি জামাল। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক ‘আমার বউ সব জানে’। অভিনয়ে খায়রুল বাসার, আনিকা আইরা। রাত ১১টা ১০ মিনিটে বিশেষ নাটক ‘তোমার নামে গল্প হোক’। অভিনয়ে আরশ খান, সেমন্তী সৌমি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাগরিক

রাত ৮টায় একক নাটক ‘সেরা জামাই’। অভিনয়ে তুহিন ইসলাম, মিহি আহসান। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: আকাশ, কানিজ খন্দকার।

চ্যানেল নাইন

সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘খেল খতম’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ।