সরকারি নির্দেশনায় সন্ধ্যা সাতটায় দোকান বন্ধ, সিনেমা হল খোলা থাকবে
সন্ধ্যা সাতটায় দোকান বন্ধ, সিনেমা হল খোলা

আবারও বিপণিবিতান ও দোকান সন্ধ্যা সাতটায় বন্ধ করার নির্দেশনা জারি করেছে সরকার। তবে বিপণিবিতানে থাকা মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হল চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

হলমালিকদের সংগঠনটির সভাপতি আওলাদ হোসেন আজ রাতে প্রথম আলোকে জানান, সন্ধ্যার পরও সিনেমা হল চালু রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন তাঁরা। মন্ত্রণালয় থেকে তাঁরা অনুমোদন পেয়েছেন।

আওলাদ হোসেন বলেন, ‘ঈদের পরই সিনেমার ব্যবসাটা হয়। ফলে প্রযোজক, পরিচালক ও হলমালিকদের সঙ্গে কথা বলে আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম, যাতে আমরা সিনেমাটা চালাতে পারি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাসসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স বিপণিবিতানে অবস্থিত। স্টার সিনেপ্লেক্সের এজিএম (মিডিয়া অ্যান্ড বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, নিয়ম মেনে সাতটার পর স্টার সিনেপ্লেক্সে সিনেমা প্রদর্শিত হচ্ছে।

লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক প্রথম আলোকে জানান, রাত ১১টা পর্যন্ত শো চলবে।

ঈদে মুক্তি পেয়েছে আট সিনেমা ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘মাসুদ রানা’, ‘পিনিক’, ‘অফিসার’ ও ‘তছনছ’।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ