গতকাল রাতে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাজির হন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তাঁর সঙ্গে ছিলেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। দুই তারকার বন্ধুত্ব নতুন নয়, তবে এবার কানে তা যেন ভিন্ন মাত্রা পেয়েছে।
ভাইরাল মুহূর্ত
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফটোসেশনের জন্য এগিয়ে আসছেন ইভা লঙ্গোরিয়া। তাঁর পোশাকের লম্বা ট্রেইল সামলে হাঁটার সময় দূর থেকে ঐশ্বরিয়ার দিকে তাকিয়ে মজা করে বলেন, ‘এই যে আবার বেস্ট ফ্রেন্ড...আমি এখানে...আমরা এসে গেছি।’ এরপর মঞ্চে দাঁড়িয়ে থাকা ঐশ্বরিয়ার কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন। দুজনকে প্রাণখোলা হাসি ও গল্পে মেতে উঠতে দেখা যায়। এই সহজ ও উষ্ণ মুহূর্ত ভক্তদের মন জয় করেছে।
অন্যান্য তারকা
এ ছাড়া লালগালিচায় হাজির ছিলেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি, ফরাসি অভিনেত্রী হাফসিয়া হারজি এবং ফরাসি অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার অ্যাগনেস জাওই।



