হাইকোর্টে স্থগিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সেন্সর বাতিল, প্রদর্শনে বাধা নেই
হাইকোর্টে স্থগিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সেন্সর বাতিল

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিনেমাটি এখন হলে প্রদর্শনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতের রায়

বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।

পটভূমি

এর আগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন হাসান জাহাঙ্গীর। আইনজীবী জানান, দুই বছর আগে যুক্তরাষ্ট্রে হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। শুরুতে নাটক হিসেবে নির্মিত হলেও পরে এটি সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে আবেদন করেন নির্মাতা। বোর্ডের অনুমতি পাওয়ার পর বিষয়টি নিয়ে অভিনয় শিল্পী মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির কারণে সিনেমাটির সেন্সর বাতিল করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএফডিসির বক্তব্য

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছে জেবা জান্নাত নামে এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে।

প্রদর্শনীর প্রস্তুতি

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতিক্রমে ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। ঘোষণার পর মৌসুমীর স্বামী ওমর সানী নিজের বিরূপ প্রতিক্রিয়া জানান। তবে হাইকোর্টের স্থগিতাদেশের ফলে সিনেমাটি এখন প্রদর্শনে কোনো বাধা নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ