সবুজ শাড়িতে সতেজ তানজিকা ও ফারিন
সবুজ শাড়িতে সতেজ তানজিকা ও ফারিন

শেয়ার করুন ফলো করুন এই দুই সুন্দরী অভিনেত্রীকে মানিয়ে যায় সব ধরনের সাজপোশাকে। সম্প্রতি স্বচ্ছ সবুজ লুকে সতেজ লাগছে অভিনেত্রী তানজিকা আমিন ও ফারিন খানকে। দুজনেই পরেছেন শাড়ি। সেজেছেন পরিমিত আবেদনে।

তানজিকা আমিনের সবুজ শাড়ি

সোনালি-রূপালি ও ম্যাজেন্টার নকশায় বটল গ্রিন শাড়ি পরেছেন তানজিকা। দেখা যাচ্ছে সরু হলুদ বর্ডার। সঙ্গে আছে স্লিভলেস ব্লাউজ। ম্যাচিং ব্লাউজে ব্যাকলেস ডিজাইন। নজর কাড়ছে ফুলের সাজ, কানপাশা ও ম্যাজেন্টা সেমি ম্যাট লিপস।

ফারিন খানের ফরেস্ট গ্রিন শাড়ি

ফারিন খান বেছে নিয়েছেন ফরেস্ট গ্রিন মনোক্রম রাজশাহী সিল্ক মসলিন শাড়ি। সঙ্গে আছে চমৎকার ফিটিংয়ের ম্যাচিং স্লিভলেস ব্লাউজ। এখানেও আছে ব্যাকলেস ডিজাইন। খোলা চুল আর সফট গ্ল্যাম মেকওভারের সঙ্গে নজর কাড়ছে কোমরের সরু চেন। ছবি: ইন্সটাগ্রাম ও ফেসবুক। প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৪০। ফারিন খান তানজিকা আমিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ