হলিউড ডিভাদের মধ্যে 'এইজিং লাইক আ ফাইন ওয়াইন' কথাটি যার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য, তিনি হলেন ডেমি মুর। ৬৩ বছর বয়সী এই অভিনেত্রীকে এখনও রেড কার্পেট কুইন বলতেই হয়। কান চলচ্চিত্র উৎসবে বারবার নানা লুকে চমক দিচ্ছেন তিনি। এবার জুরি বোর্ডের সদস্য হয়ে এসেছেন তিনি।
প্রথম লুক: শকিং পিংক গাউন
অপেক্ষাকৃত নতুন ফ্রেঞ্চ ফ্যাশন লেবেল মাতিয়ের ফেকাল-এর শকিং পিংক টাফেটা গাউন পরেছেন ডেমি। ওভার দ্য টোপ ঢাউস বো দেওয়া এই গাউনে পুরনো হয়ে যাওয়া বার্বি ডলের আমেজ রাখতে চেতেছেন ডিজাইনার।
দ্বিতীয় লুক: রূপালি মারমেইড গাউন
এবার কানে প্রথম রেড কার্পেট লুকে ফ্রেঞ্চ ব্র্যান্ড জ্যাকুমুস-এর স্ট্র্যাপলেস স্ট্রাকচার্ড মারমেইড কাটের রূপালি ঝলমলে গাউনের লুকে ডেমি। সঙ্গে হীরার জমকালো চপার্ড নেকলেস ও দুল পরেছেন তিনি।
তৃতীয় লুক: ল্যাভেন্ডার শিয়ার গাউন
গুচির উজ্জ্বল ল্যাভেন্ডার শিয়ার ফেব্রিকের স্ট্র্যাপলেস গাউনে রুশড ডিজাইন। থাই স্লিটে বেড়েছে আবেদন। ওয়েট হেয়ারস্টাইলের সঙ্গে আছে চপার্ডের হীরার গয়না।
চতুর্থ লুক: বোল্ড লাল গাউন
এই নিরীক্ষাধর্মী গাউনটিও গুচির। ক্রিংকলড লাল ফেব্রিকের গাউনের ওপরে আছে স্ট্রাকচার্ড ডিজাইন। হীরার চপার্ড জুয়েলারি আছে এই বোল্ড লাল লুকের সঙ্গে।



