জীবন ক্যানভাস সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা
জীবন ক্যানভাস সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠিত

জীবন ক্যানভাস সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, গুণীজন সংবর্ধনা ও ত্রৈমাসিক আলোর দিগন্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত শুক্রবার ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ (১৫ মে ২০২৬) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ কবি আব্বাস আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ হুমায়ুন কবীর বুলবুল, অধ্যাপক আবু সাঈদ তুলু ও ব্যারিস্টার ফাহমিদা আক্তার।

শুভেচ্ছা বক্তব্য ও পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোহাম্মদ হোসেন বাবুল এবং সহপ্রতিষ্ঠাতা ও আলোর দিগন্তের সম্পাদক শরীফ উদ্দিন তুহিন। মে দিবস ও ১ বৈশাখ উপলক্ষে আয়োজিত কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সম্মাননা দেওয়া হয় কবি পারভেজ শিশির, কবি রকিব লিখন ও কবি মাহবুবুর রহমান টুলুকে। বিশেষ পুরস্কার দেওয়া হয় শিশু শিল্পী আহনাফ ও আফিজাকে। সংগীত পরিবেশন করেন শাদী সাগর ও ছায়া কর্মকার।

আলোর দিগন্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ত্রৈমাসিক আলোর দিগন্ত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে। এই ম্যাগাজিনটি সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাগরিক সংবাদে অংশগ্রহণ

নাগরিক সংবাদ–এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]

সংস্কৃতি থেকে আরও পড়ুন: নাগরিক সংবাদ, আয়োজন, পুরস্কার, মে দিবস, সাহিত্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ