ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান: অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে সুরাতে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা
ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান: অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে মামলা

বলিউডের খ্যাতিমান পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো মন্তব্যের কারণে এবার ভারতের গুজরাট রাজ্যের সুরাত আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, একইসঙ্গে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মামলার বিবরণ

মামলাটি করেছেন আইনজীবী ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল। তাঁর অভিযোগ, অনুরাগ কাশ্যপের মন্তব্যটি শুধু ব্যক্তিগত মত প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা পুরো ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করেছে। তাঁর ভাষ্য, এ ধরনের মন্তব্য সমাজে বিভাজন ও বিদ্বেষ ছড়িয়ে দিতে পারে। আদালত অভিযোগ আমলে নিয়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। সে সময় সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলের জীবনভিত্তিক সিনেমা ‘ফুলে’র ট্রেলার প্রকাশের পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ ছবিটি নিয়ে আপত্তি তোলে। সেই বিতর্ক চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন অনুরাগ কাশ্যপ। পরিচালক তাঁর ওই বিতর্কিত পোস্টে লিখেছিলেন, ‘ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতের কঠোর অবস্থান

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, এ ঘটনায় এর আগেও অনুরাগ কাশ্যপকে একাধিক নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি সেগুলোর জবাব দেননি বলেই শেষ পর্যন্ত আদালত কঠোর অবস্থানে যায়। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুরাগ কাশ্যপ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ