সিনেমা নির্মাণে ৬০% খরচ দেবে সৌদি আরব
সিনেমা নির্মাণে ৬০% খরচ দেবে সৌদি আরব

সৌদি আরব সিনেমা নির্মাণে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে। সম্প্রতি দেশটি সংস্কৃতি খাতে আর্থিক প্রণোদনার হার ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৫ মে) কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়।

কানে ঘোষণা

উৎসবের ‘মার্শে দু ফিল্ম’ সেশনে পরিকল্পনাটি তুলে ধরেন কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন নাসের আল-কাহতানি। তিনি বলেন, শুধু প্রণোদনার হার বাড়ানো নয়, অর্থ ছাড়ের প্রক্রিয়াও আরও সহজ করার পরিকল্পনা নিয়েছে সৌদি সরকার। পাশাপাশি নির্মাতাদের জন্য আর্থিক সহায়তা পর্যবেক্ষণ ও বিতরণ ব্যবস্থায় বাড়ানো হচ্ছে স্বচ্ছতা।

নতুন অর্থায়ন প্যাকেজ

এ ছাড়া রাষ্ট্রীয় সহায়তাপ্রাপ্ত ‘কালচারাল ডেভেলপমেন্ট ফান্ড’-এর সঙ্গে যৌথভাবে নতুন অর্থায়ন প্যাকেজ চালুর কথাও জানিয়েছে সৌদি ফিল্ম কমিশন। ফলে দেশটিকে মধ্যপ্রাচ্যের নতুন প্রযোজনা হাব হিসেবে দেখছেন অনেকেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনিশ্চয়তা

তবে ঘোষণায় এখনো নির্মাণ বাজেটের সীমা কিংবা বার্ষিক প্রণোদনার সর্বোচ্চ পরিমাণ প্রকাশ করা হয়নি। ফলে নতুন এই কার্যক্রম বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক প্রযোজকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছর পর্দা থেকে সৌদি রাজস্ব বিভাগ আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার। এখন খরচ যেহেতু বেড়েছে, আশা করা যায় আয়ও বেড়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ