পাইরেসির কারণে ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’
পাইরেসির কারণে ওটিটিতে মুক্তি পেল ‘রঙবাজার’

বড়পর্দায় মুক্তির আগেই সম্প্রতি পাইরেসির কবলে পড়ে রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’। একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি সম্প্রতি পাইরেসির কবলে পড়ে। আর পাইরেসির ছোবল থেকে চলচ্চিত্রটিকে মুক্তি দিতে না পেরে অবশেষে বড়পর্দা এড়িয়ে ওটিটিতে মুক্তি পেল চলচ্চিত্রটি। তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

নির্মাতার প্রতিক্রিয়া

তিনি বলেন, “প্রযোজকের ইচ্ছাতেই চলচ্চিত্রটি হঠাৎ ওটিটিতে মুক্তি দিতে হল। এটা আমার জন্য মন খারাপের। কিন্তু পাইরেসির হাত থেকে রক্ষা করতে এর বিকল্প প্রযোজকের হাতে হয়তো ছিল না।”

মুক্তির মাধ্যম ও কলাকুশলী

রোববার চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের ‘সিনেম্যাটিক’ অ্যাপে মুক্তি দেওয়া হয় চলচ্চিত্র ‘রঙবাজার’। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট, মানিক সাহা। এর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ