কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আয়োজন ‘মার্শে দ্যু ফিল্ম’। এই আয়োজনে ঢোকার পথে দর্শনার্থীদের স্বাগত জানায় সাজানো স্টল। কয়েকজন স্টলে বসে কাজ করছেন। পুরো হল সাজানো পোস্টারে। চলচ্চিত্রের বিভিন্ন ছোট ছোট ছবি নিয়ে সাজানো একটি স্টল নজর কাড়ে। ‘মার্শে দ্যু ফিল্ম’-এ দর্শনার্থীদের উপস্থিতি থাকে সব সময়। অনেকে ঘুরে ঘুরে পোস্টার দেখছেন। থাইল্যান্ডের একটি স্টলের সাজ অত্যন্ত আকর্ষণীয়। কিছু পোস্টারে চোখ আটকে যায়। পাশাপাশি স্টলগুলো দেখতে এমনই। বিশাল আকারের পোস্টারও চোখ কাড়ে। এখানে আরও অনেক আকর্ষণীয় পোস্টার আছে। একটি স্টলে কাজে ব্যস্ত দুজন। বিভিন্ন ছবির পোস্টারে সাজানো স্টল। চলচ্চিত্রের এমন পোস্টার সবার নজর কাড়ে। পোস্টারের কারণে পুরো হল রঙিন হয়ে রয়েছে। শ্রীলঙ্কার একটি স্টলেও ব্যস্ত কয়েকজন। ভারতের একটি স্টলেও ব্যস্ততা। স্টলের দেয়াল সাজানো। পাশাপাশি বিভিন্ন দেশের স্টল। ফুল আর পোস্টারে সাজানো স্টল সবাইকে মুগ্ধ করে।


