চলছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। গতকাল শনিবার উৎসবের পঞ্চম দিনে নতুন সিনেমার প্রিমিয়ার, লালগালিচায় তারকা উপস্থিতি মিলিয়ে জমজমাট ছিল আয়োজন। ভ্যারাইটি ও এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
‘পেপার টাইগার’-এর সফল প্রিমিয়ার
গতকাল শনিবার রাতে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল জেমস গ্রের নতুন ছবি ‘পেপার টাইগার’-এর প্রিমিয়ার। ছবিটি প্রদর্শনের পর দর্শকদের টানা সাত মিনিট দাঁড়িয়ে অভিবাদন পেয়েছে। ছবিতে আরও আছেন স্কারলেট জোহানসন। ‘ম্যারেজ স্টোরি’র পর এ সিনেমা দিয়েই সাত বছর পর আবার এক ছবিতে অভিনয় করেছেন স্কারলেট ও অ্যাডাম।
প্রিমিয়ারে তারকা উপস্থিতি
‘পেপার টাইগার’-এর প্রিমিয়ারে অ্যাডাম ড্রাইভার ও তাঁর স্ত্রী অভিনেত্রী জোয়ান টাকার উপস্থিত ছিলেন। এছাড়া ‘দ্য বিলাভড’ সিনেমার টিমও প্রিমিয়ারে অংশ নেয়। সিনেমাটির প্রিমিয়ারে হাভিয়ের বারদেম ও ভিক্টোরিয়া লুয়েঙ্গকে দেখা যায়। স্প্যানিশ অভিনেত্রী ভিক্টোরিয়া লুয়েঙ্গও লালগালিচায় হাঁটেন।
ভারতীয় অভিনেত্রীর আগমন
গতকাল কান উৎসবে ভারতীয় অভিনেত্রী অদিতি রাও হায়দারি উপস্থিত হন। মার্কিন অভিনেত্রী ও নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট এসেছিলেন ‘ফুল ফিল’ সিনেমার প্রিমিয়ারে। ‘ফুল ফিল’-এর প্রিমিয়ারে এমা ম্যাকি, ক্রিস্টেন স্টুয়ার্ট ও শার্লট লি বন লালগালিচায় হাঁটেন। এমা ম্যাকিকেও দেখা যায়। ‘পেপার টাইগার’-এর প্রিমিয়ারে বারবারা পালভিন উপস্থিত ছিলেন। লালগালিচায় জার্মান মডেল আনিকা গ্যাসনারও হাঁটেন।



