কানে আলিয়ার রাজকীয় ভিনটেজ লুক, শেষ দিনে ব্রোকেড গাউনে মুগ্ধতা
কানে আলিয়ার রাজকীয় ভিনটেজ লুক, ব্রোকেড গাউনে মুগ্ধতা

৭৯তম কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের শেষ লুক ছিল ডিনার উপস্থিতির জন্য। তিনি বেছে নিয়েছিলেন ভিনটেজ রাজকীয় গ্ল্যামারাস লুক। ডিনারের সন্ধ্যায় আলিয়া পরেছিলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা এমব্রয়ডারিতে সাজানো একটি ব্রোকেড গাউন।

গাউনের সঙ্গী ছিল অ্যান্টিক চোকার

গাউনের সঙ্গী হয়েছিল অ্যান্টিক ধাঁচের চোকার নেকলেস। করসেটজুড়েও ছিল অলংকারের ছড়াছড়ি। স্টেটমেন্ট ব্রোচ ডিটেইলিংয়ের মাধ্যমে তাঁর এই লুক আরও অভিজাত হয়ে ওঠে। ল’রিয়েল প্যারিসের আমন্ত্রণে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া অতিথিদের একাংশ এই আয়োজনে উপস্থিত ছিলেন।

ভিক্টোরিয়ান ও ভারতীয় মিশ্রণ

ভিক্টোরিয়ান যুগের ব্রিজারটন ধাঁচের রাজকীয় আবহে, করসেট স্টাইলের সঙ্গে ভারতীয় ড্রেপিং যুক্ত ছিল। আলিয়ার এই কান-যাত্রা যেন ধীরে ধীরে ‘ফেয়ারিটেল গ্ল্যামার’ থেকে ‘রিগ্যাল হেরিটেজ কতুর’-এর দিকে এগিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় দিনের লুক

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন বিকেলে আলিয়া লালগালিচায় হাঁটেন সফট প্রিন্সেসের সাজে। পরেছিলেন মার্কিন ফ্যাশন ডিজাইনার ড্যানিয়েল ফ্র্যাঙ্কেলের নকশা করা আইসি-ব্লু গাউন। স্ট্রাকচার্ড বডিস, সূক্ষ্ম স্ট্র্যাপ ও কয়েক স্তরের টিউল স্কার্ট ছিল এতে। লুকটি যেন আধুনিক রূপকথার রাজকন্যার আবহ দেয়।

নেকপিস ও হেয়ারস্টাইল

লুকটিকে আরও নাটকীয় করে তুলেছিল লেস-চোকার ধাঁচের নেকপিস, মিনিমাল জুয়েলারি ও এলিগ্যান্ট আপডো হেয়ারস্টাইল। মেকআপও রাখা হয়েছিল নরম ও ঝলমলে, যাতে গাউনের সূক্ষ্ম ডিটেইলিংই মূল আকর্ষণ হয়ে ওঠে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম লুকে ধুতি-স্কার্ট ফিউশন

দ্বিতীয় দিনের প্রথম লুকে আলিয়া পরেছিলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির আইভরি ধুতি-স্কার্ট ও স্কাল্পটেড করসেটের ফিউশন লুক। এই পোশাককে অনেকে তুলনা করেছেন শাড়ির সঙ্গে। আইভরি শেডের শাড়ি-অনুপ্রাণিত কুঁচি নকশার গাউনে ছিল করসেট-স্টাইল বডিস। পায়ে পায়েল, নাকে নথ ও ছোট্ট টিপ তাঁর আধুনিক মহারাষ্ট্রীয় মহারানি সাজকে সম্পূর্ণ করেছিল।

ভারতীয় প্যাভিলিয়নে সৌজন্য সাক্ষাৎ

এই লুকে দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় প্যাভিলিয়নে সৌজন্য সাক্ষাৎ করেন আলিয়া। ভারতীয় ঐতিহ্য ও ইউরোপীয় ভিনটেজ গ্ল্যামারের মিশ্রণ হিসেবে প্রশংসা পেয়েছে এই লুক। লুকটির সবচেয়ে আলোচিত অংশ ছিল তাঁর হাতে ধরা আইভরি লেসের ছাতা বা প্যারাসল। ছাতাটি যোগ করেছে ‘ওল্ড ওয়ার্ল্ড রোমান্স’ বা ‘সফট রয়্যাল’ আবহ। অনেকেই এই লুককে ‘ব্রিজারটন কোর’ বা ‘মহারানি-অ্যাসথেটিক’ বলেও উল্লেখ করেছেন।

ফ্যাশন সমালোচকদের মতামত

ফ্যাশন সমালোচকদের মতে, ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার স্টাইলিং ধীরে ধীরে ‘ফেয়ারিটেল গ্ল্যামার’, ‘ওল্ড হলিউড’ ও ‘রিগ্যাল হেরিটেজ’—এই তিন ভিন্ন নান্দনিকতার মিশ্রণে এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। সূত্র: সিনেমা এক্সপ্রেস ও বলিউড হাঙ্গামা।