কান উৎসবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তি, আবেগঘন পুনর্মিলনী
কান উৎসবে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ২৫ বছর পূর্তি

২০০১ সালে মুক্তি পাওয়া স্ট্রিট-রেসিং ব্লকবাস্টার ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে কান উৎসবে ছিল আবেগঘন এক পুনর্মিলনী। গতকাল বুধবার গভীর রাতে অনুষ্ঠিত বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির প্রধান তারকা ভিন ডিজেল।

লালগালিচায় তারকাবহুল উপস্থিতি

লালগালিচায় মিশেল রদ্রিগেজ ও ভিন ডিজেল উপস্থিত ছিলেন। বিশেষ এই প্রদর্শনীতে আবেগাপ্লুত হয়ে পড়েন ভিন ডিজেল। তিনি স্মরণ করেন প্রয়াত সহশিল্পী পল ওয়াকারকে, যিনি ২০১৩ সালে এক সড়ক দুর্ঘটনায় মারা যান।

পল ওয়াকারের স্মৃতি

পল ওয়াকারের স্মৃতিকে প্রতিনিধিত্ব করতে কানে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে মিডো রেইন ওয়াকার। লালগালিচায় ভিন ডিজেলের সঙ্গে তাঁর দীর্ঘ আলিঙ্গনের মুহূর্তটি সবার নজর কাড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাপানি ও ফরাসি সিনেমার প্রদর্শনী

উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয়েছে জাপানি নির্মাতা ফুকুদা কোজির ‘নাগি নোটস’। এরপর দেখানো হয় ফরাসি পরিচালক শার্লিন বুর্জোয়া-তাকুয়ের নতুন সিনেমা ‘আ ওম্যানস লাইফ’।

লালগালিচায় আরও তারকা

ছবির প্রদর্শনী উপলক্ষে লালগালিচায় হাজির ছিলেন অভিনেতা এরি ডে লুকা, সুজানে ডি সুজান ডি বেক, চার্লস বেরলিংসহ ছবির অভিনেত্রীরা। গতকাল লালগালিচায় ডেমি মুরও উপস্থিত ছিলেন। ‘আ ওম্যানস লাইফ’-এর ফটোকলে লালগালিচায় এসেছিলেন গিলিয়ান অ্যান্ডারসনও।

বিচারক রুথ নেগা

লালগালিচায় ইথিওপীয়-আইরিশ অভিনেত্রী রুথ নেগা উপস্থিত ছিলেন। এবারের কান উৎসবের অন্যতম বিচারকও তিনি।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বিশ্ব চলচ্চিত্র থেকে আরও দেখুন কান চলচ্চিত্র উৎসব, হলিউড ও অভিনয় শিল্পী সম্পর্কিত খবর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ