নেতানিয়াহুর মতো দুষ্টু মহিষ নারায়ণগঞ্জে, দেখতে ভিড়
নেতানিয়াহুর মতো দুষ্টু মহিষ নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার ‘এস এস ক্যাটেল ফার্মে’ দেখা মিলছে এক অ্যালবিনো জাতের মহিষের, যার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চুল ও চোখের মিল থাকায় এবং দুষ্টু স্বভাবের কারণে এই নামকরণ। মহিষটি দুই শিংয়ের মাঝখানে সিতির ভাজ, চোখের চাহনি তীক্ষ্ণ। কেউ সামনে গেলেই ফোঁস ফোঁস করে তেড়ে আসে। খামারিরা জানান, প্রতিদিন তাকে খাইয়ে যারা আদর যত্ন করে রাখে, তাদেরও গুঁতোয় এই মহিষ।

দেখতে ভিড় করছেন শত শত মানুষ

কোরবানির ঈদ সামনে রেখে এই মহিষকে দেখাতে জেলাজুড়ে শুরু হয়েছে হইচই। প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জের আরেক খামারে ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে চেহারা ও চুলের মিল থাকায় ভাইরাল হয় একটি মহিষ। এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ‘নেতানিয়াহু’।

ওজন ৭৫০ কেজির বেশি, আচরণে যুদ্ধ মনোভাব

অ্যালবিনো জাতের এই মহিষের ওজন ৭৫০ কেজির বেশি। আচরণেও দেখা যায় যুদ্ধ মনোভাব। শুধু আচরণ নয়; চুল ও চোখে নেতানিয়াহুর সঙ্গে মিল রয়েছে বলে জানালেন দর্শনার্থী ও খামারিরা। ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, ‘মহিষটি এখানে আছে এমন খবর শুনে দেখতে এসেছি। শুনেছি নেতানিয়াহু যেভাবে বিশ্ব নিয়ে খেলা করে, মহিষটিও সেইরকম দুষ্টু প্রকৃতির। খামারি ভাইরা যখন খাবার দিতে যায়, পানি দিতে যায় সেটি খেলা করে, গুঁতো দিতে চায়। শিং নাড়িয়ে সবসময় আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে। তাকে কেউ আদর করতে চাইলে তাদের দিকেও তেড়ে আসে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজকীয় খাবার ও ফিটফাট রাখা হয়

খামার কর্তৃপক্ষ জানায়, এই ‘নেতানিয়াহু’র খাবারের তালিকাও রাজকীয়। ঘাস-ভুষির পাশাপাশি তাকে খেতে দেওয়া হয় পুষ্টিকর খাবার। দিনে দুই বেলা গোসল করিয়ে তাকে রাখা হয় ফিটফাট। তবে তার মেজাজটা সবসময় গরম থাকার কারণে রাখালরা একটু দূরত্ব বজায় রেখে তার খেয়াল রাখেন। এস এস ক্যাটেল ফার্মের একজন রাখাল জানান, ‘ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর চুল ও চোখের আকৃতি যেমন, আমাদের মহিষটাও দেখাতে তেমন। মহিষটি খুব দুষ্টামি করে এবং তার খুব দুষ্টু বুদ্ধি। ওকে আমরা খাবার দিতে গেলেও সে গুঁতো দেয়; ফোঁস ফোঁস করে।’

ছয়টি মহিষের নাম ‘নেতানিয়াহু ওয়ান’ থেকে ‘সিক্স’

এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি বলেন, ‘এটি মূলত অ্যালবিনো জাতের একটি মহিষ। এইরকম ৬টি মহিষ আছে আমাদের খামারে। যারা সবাই দুষ্টু প্রকৃতির। তাই তাদের নাম রাখা হয়েছে “নেতানিয়াহু-ওয়ান”, “টু” এভাবে করে “নেতানিয়াহু-সিক্স” পর্যন্ত নাম রাখা হয়েছে। মহিষগুলো দেখতে প্রতিদিন অনেক লোকজন আসছেন।’