ঢাকায় আসছেন অনুপম রায়, ২৬ জুন ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট
ঢাকায় আসছেন অনুপম রায়, কনসার্ট ২৬ জুন

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ঢাকায় আসছেন। আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। সংগীতপ্রেমী দর্শকদের জন্য এ আয়োজন হতে যাচ্ছে এক স্মরণীয় সংগীতসন্ধ্যা।

সিলনের পৃষ্ঠপোষকতা

বাংলাদেশের জনপ্রিয় চা ব্র্যান্ড ‘সিলন’ দীর্ঘদিন ধরে দেশের সংগীত, সংস্কৃতি ও সৃজনশীল আয়োজনের প্রসারে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। ২০২৫ সালে বিশ্বখ্যাত ‘জাল ব্যান্ড’ ও ‘ওয়ারফেজ’–এর লাইভ কনসার্টে টি পার্টনার হিসেবে যুক্ত ছিল সিলন। ২০২৬ সালের মার্চ মাসে তিন দিনব্যাপী রিকশা ফেস্টিভ্যালের মুখ্য পৃষ্ঠপোষক হিসেবেও সিলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া ঢাকা ফ্যাশন ফেস্টিভ্যালসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে সিলনের সহযোগিতা দেশের সৃজনশীল অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

সিলন মিউজিক লাউঞ্জ

সোনালি যুগের হারানো সুরকে ফিরিয়ে আনা এবং কালজয়ী গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে সিলন মিউজিক লাউঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সিলন। ইতিমধ্যে সিলন মিউজিক লাউঞ্জ রুচিশীল দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেই ধারাবাহিকতায় এবার অনুপম রায়ের বিশেষ কনসার্টের পৃষ্ঠপোষকতা করছে সিলন। আয়োজকদের আশা, সংগীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সন্ধ্যা পরিণত হবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ