আমির খানের দাওয়াতে তারকামেলা: গার্লফ্রেন্ড, প্রাক্তন স্ত্রী ও সালমান
আমির খানের দাওয়াতে তারকামেলা: গার্লফ্রেন্ড, প্রাক্তন স্ত্রী ও সালমান

কাল্ট ক্ল্যাসিক 'লাগান' সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে বলিউড তারকা আমির খানের প্রোডাকশন হাউসে বসেছিল তারকাদের এক জমকালো আয়োজন। বর্তমান গার্লফ্রেন্ড গৌরী স্প্রাট, প্রাক্তন স্ত্রী কিরণ রাও আর প্রিয় বন্ধু 'ভাইজান' সালমান খানের সঙ্গে আরও অনেক তারকা এসেছিলেন নজরকাড়া লুকে।

অতিথিদের লুক

আমির খান ও গৌরী স্প্রাট

সুরমা রঙা স্যুটের সঙ্গে নেভি শার্ট পরেছিলেন আমির খান। তিনি এসেছিলেন গার্লফ্রেন্ড গৌরী স্প্রাটের হাত ধরে। গৌরী পরেছিলেন ফুলেল প্রিন্টের নেভি টপ আর সাদা প্যান্ট।

কিরণ রাও

প্রাক্তন স্ত্রী কিরণ রাও স্বভাবসুলভ আউট অব দ্য বক্স লুকে এসেছিলেন। তিনি টিশার্ট দিয়ে চেক শাড়ি পরে ছিলেন। সঙ্গে ক্যাজুয়াল লুকে ছিলেন তাঁদের ছেলে আজাদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সালমান খান

অনুষ্ঠানের হাইলাইট ছিলেন বলিউডের ভাইজান সালমান খান। বন্ধুর দাওয়াতে তিনি এসেছিলেন ক্রু কাট চুলে, কালো টিশার্ট আর কালো লেদার জ্যাকেটে। হাতে ছিল চাংকি চেন, গলায়ও।

জুহি চাওলা

আমিরের প্রথম নায়িকা জুহি চাওলাকে দেখা গেল বেগুনি কুর্তি আর স্টেটমেন্ট নেকপিসে।

কারিনা কাপুর

বেবো কারিনা কাপুর এসেছিলেন বেবি পিংক বেনারসী সালওয়ার কামিজে।

রেখা

ট্রাডিশনাল ক্রিম-সোনালি শাড়ি, ভারী গয়না আর বটুয়ার লুকে অনবদ্য রেখা।

নিতানশি গোয়েল

লাপাতা লেডিস-এর হারিয়ে যাওয়া বউ নিতানশি গোয়েল এসেছিলেন ডিপনেক স্লিভলেস হটপিংক ব্লাউজ আর ম্যাচিং বর্ডারের সিলভার শাড়িতে।

জোয়া আখতার

জোয়া আখতার পরেছিলেন ক্রিম-কালো ম্যাক্সি ড্রেস।

ইমরান খান

ভাগ্নে ইমরান খানকে দেখা গেল কালো টাক্সিডোর পরিপাটি লুকে।

শাবানা আজমি ও জাভেদ আখতার

শাড়ি-পাঞ্জাবিতে এসেছিলেন শাবানা আজমি ও জাভেদ আখতার।

কাজল

কাজল পরেছিলেন সোনালি লং কোটি দিয়ে বেইজ ড্রেস।

প্রতিভা রান্টা

আরেক লাপাতা লেডি প্রতিভা রান্টাকে দেখা গেল প্যাস্টেল সালওয়ার কামিজে।

ছবি: ইন্সটাগ্রাম

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ