চট্টগ্রাম বন্ধুসভার ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্ধুসভার ফটোগ্রাফি কর্মশালা

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফটোগ্রাফি ওয়ার্কশপ : শট অ্যান্ড এডিট’। গত ২৪ এপ্রিল বিকেলে প্রথম আলো চট্টগ্রাম অফিসের বন্ধুসভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন একঝাঁক তরুণ-তরুণী।

কর্মশালার মূল বিষয়বস্তু

প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্রাভেল, লাইফস্টাইল ও স্ট্রিট ফটোগ্রাফার মোহাম্মদ রুবেল। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখান কীভাবে চারপাশের সাধারণ দৃশ্যের ভেতর থেকেও অসাধারণ সব মুহূর্ত খুঁজে বের করা যায়। তাঁর আলোচনায় গুরুত্ব পায় চারটি বিষয়: দৃষ্টিভঙ্গি, কম্পোজিশন ও লাইটিং, মোবাইল ফটোগ্রাফি টিপসবেসিক এডিটিং

অংশগ্রহণকারীরা শিখেছেন সাধারণের ভেতর থেকে অসাধারণ ছবি বের করে আনার কৌশল— সঠিক ফ্রেম, নান্দনিক অ্যাঙ্গেল ও আলোর সুনিপুণ ব্যবহার; স্মার্টফোনের মাধ্যমেই প্রফেশনাল ছবি তোলার পদ্ধতি এবং সহজলভ্য মোবাইল অ্যাপ ব্যবহার করে ছবিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলার কৌশল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মূল্যায়ন ও বিজয়ী নির্ধারণ

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ সৃজনশীলতা প্রয়োগ করে প্রজেক্ট জমা দেন। ২৭ এপ্রিল অনলাইনে কর্মশালার একটি ইভাল্যুশন সেশনের আয়োজন করা হয়। জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে বিষয়বস্তু ও নির্মাণশৈলী বিচারে তিনজন বিজয়ী ও সেরা পাঁচটি ছবি নির্বাচন করা হয়। বিজয়ীরা হলেন নুরুল্লাহ সিদ্দিকী, পিয়াল ধরকেলি দাশ ইমন। এ ছাড়া প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজকদের বক্তব্য

আয়োজন প্রসঙ্গে চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘সৃজনশীলতা প্রকাশের সঠিক মাধ্যম জানা বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয় দক্ষতা। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশ এবং নিজেদের দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে কার্যকর ভূমিকা রাখবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সঞ্চালনা ও সহযোগিতা

কর্মশালা সঞ্চালনা করেন প্রশিক্ষণ সম্পাদক বহ্নিশিখা পর্ণা। কারিগরি ও আইটি সহযোগিতায় ছিলেন বন্ধু আবদুল্লাহ আল মাসুম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রচার সম্পাদক সাকিব জিশান, দপ্তর সম্পাদক জয় চক্রবর্ত্তী ও বন্ধু মাহফুজ রহমান।