বিয়ের আগে সম্পত্তি চুক্তি করার পরামর্শ সেলিনা জেটলির
বিয়ের আগে সম্পত্তি চুক্তি করার পরামর্শ সেলিনার

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি, যিনি বর্তমানে বিবাহ বিচ্ছেদের মামলায় জড়িত, সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে তার স্বামী পিটার হ্যাগ তাকে বিবাহ বিচ্ছেদের আগে সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করেছেন। ফলে এখন তার কাছে কিছুই অবশিষ্ট নেই। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি সকল অবিবাহিত নারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

অবিবাহিত নারীদের জন্য সেলিনার বিশেষ বার্তা

সেলিনা জেটলি অবিবাহিত নারীদের নিজেদের সম্পত্তি আলাদা করে রাখার এবং বিয়ের আগে একটি আইনি চুক্তি করার অনুরোধ করেছেন। তিনি বলেন, 'আমি সকল মেয়েদের অনুরোধ করব যদি নিজেদের সম্পদ থাকে তাহলে বিয়ের আগে একটি চুক্তি করে নাও তোমরা। তোমাদের সকল সম্পত্তি আলাদা করে রাখো। তোমরা তো জানোই শেষ পর্যন্ত সবকিছুই সম্পদে এসে দাঁড়ায়। ভালোবাসা, প্রতিশ্রুতি, জন্ম-মৃত্যু, সন্তান সবকিছুই একটা সম্পদে এসে গিয়ে ঠেকে, আর এটাই সবথেকে বড় কষ্টের কারণ।'

১৫তম বিবাহ বার্ষিকীতে ডিভোর্সের কাগজ

সেলিনা এর আগেও জানিয়েছিলেন, তার ১৫তম বিবাহ বার্ষিকীতে তিনি স্বামীর কাছ থেকে ডিভোর্সের কাগজ উপহার পেয়েছিলেন। জীবনের কঠিন সময়ে তাকে স্বামীকে ২০ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করতে বাধ্য করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কটিও টিকেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন

সেলিনা ২০১০ সালে অস্ট্রিয়ান উদ্যোক্তা পিটার হ্যাগকে বিয়ে করেন। এই দম্পতির ২০১২ সালে উইনস্টন ও বিরাজ নামে যমজ পুত্র এবং ২০১৭ সালে আর্থার নামে আরও এক পুত্রসন্তানের জন্ম হয়। তাদের শামশের নামে আরও এক যমজ পুত্র ছিল, যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গার্হস্থ্য সহিংসতার মামলা

২০২৫ সালের নভেম্বরে, সেলিনা গার্হস্থ্য সহিংসতা থেকে নারীদের সুরক্ষা আইনের অধীনে পিটারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে তিনি ক্রমাগত গার্হস্থ্য সহিংসতার শিকার হয়েছেন এবং দম্পতির মধ্যে যৌথ অভিভাবকত্বের ব্যবস্থা থাকা সত্ত্বেও তাকে তার সন্তানদের কাছে যেতে দেওয়া হয়নি।

মানহানির আইনি নোটিশ

এই বছরের মে মাসে, মুম্বাই-ভিত্তিক আইন সংস্থা সেমওয়াল অ্যান্ড কোং জানায় যে, চলমান বিবাহবিচ্ছেদ এবং সন্তানের হেফাজত সংক্রান্ত মামলা চলাকালীন সাক্ষাৎকারে ও সোশ্যাল মিডিয়ায় মানহানিকর মন্তব্য করার অভিযোগে সেলিনা তার বিচ্ছিন্ন স্বামী পিটার হ্যাগ এবং তার বাবা ডিআই উলফগ্যাং জে. হ্যাগের কাছ থেকে আইনি নোটিশ পেয়েছেন।