মিঠুনকন্যা দিশানীর বাগদান, পাত্র কে?
মিঠুনকন্যা দিশানীর বাগদান, পাত্র কে?

বিনোদন ডেস্ক: কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীর দত্তক কন্যা দিশানী চক্রবর্তী অবশেষে বাগদান সেরেছেন। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে এই বাগদান সম্পন্ন হয়েছে। এই সুখবরটি জানিয়েছেন মিঠুনপুত্র মিমো চক্রবর্তী।

দিশানীর বাগদান ও পরিবারের প্রতিক্রিয়া

মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালীর তিন পুত্রসন্তানের পর দত্তক কন্যা দিশানীকে নিয়ে পরিবারটি পূর্ণতা পায়। বহু বছর আগে কলকাতার রাস্তা থেকে উদ্ধার হওয়া শিশুটিকে মিঠুন-যোগিতা দম্পতি দত্তক নেন। সেই দিশানী এখন বাগদান করে বিয়ের পথে।

মিমো চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানান, বাড়ির সবাই এই খবরে অত্যন্ত খুশি। তিনি বলেন, 'দিশানী আমাদের ছোট বোনের মতো। তাই এই খবরে আমরা ভাইয়েরা আবেগপ্রবণ হয়েছি। তবে বাবা-মা আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এমন মুহূর্ত বুঝিয়ে দেয় পরিবারের বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে, এ বছরটা আমাদের জন্য খুব ইতিবাচক।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিশানীর সঙ্গে ভিডিওকলে কথা হয়েছে। তাকে এত খুশি দেখে দাদা হিসেবে মিমোর খুব ভালো লেগেছে। তিনি বলেন, 'কথা বলতে বলতে আমার চোখে পানি চলে এসেছিল। এটা আমাদের জন্য খুব আবেগের মুহূর্ত।'

বিয়ের পরিকল্পনা ও উপহার

জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর বিয়ের পরিকল্পনা করেছেন দিশানী। তবে বিয়ে ভারতে নাকি আমেরিকায় হবে, সেই সিদ্ধান্ত দিশানী ও তার হবু স্বামী নেবেন। মিমো বলেন, 'বিয়ে সবসময়ই বিশেষ একটি বিষয়। আর যখন এমন কেউ বিয়ে করে যাকে পুরো পরিবার ভালোবাসে, তখন হইচই দ্বিগুণ বেড়ে যায়।'

বোনকে কী উপহার দেবেন জানতে চাইলে তিনি বলেন, 'আমি এমন কিছু দিতে চাই, যা ওর সঙ্গে সবসময় থাকবে। আমার স্ত্রী এসব বিষয়ে খুব ভালো এবং পরিকল্পনা করতেও বেশি দক্ষ।'

মিমো শিগগিরই নিজের বোনের সঙ্গে দেখা করতে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন। নিজের বিয়ের স্মৃতি মনে পড়লেও বোনের বিয়ে পুরোদমে উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ