অভিনেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানি চক্রবর্তীর বাগদান সম্পন্ন হয়েছে। তাঁর বাগ্দাতা মাইলস ম্যান্টজারিস। সম্প্রতি সমুদ্রের তীরে এক রোমান্টিক পরিবেশে দিশানিকে প্রস্তাব দেন মাইলস। দিশানি সে সময় পরেছিলেন সাদা রঙের ম্যাক্সি ড্রেস, আর মাইলসের পরনে ছিল কালো হাফহাতা শার্ট ও খাকি রঙের প্যান্ট।
সূর্যাস্তের মনোরম পরিবেশে বিশেষ মুহূর্ত
সূর্যাস্তের মনোরম পরিবেশে এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করেন তাঁরা। দিশানির বাগ্দানের খবরে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দুই ভাই মিমোহ ও নামাশি চক্রবর্তী। পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনায় ভাসিয়েছেন।
বাগদানের ছবি ভাইরাল
বাগ্দানের ছবিগুলো প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় প্রশংসা কুড়াচ্ছে এই যুগল। অনেকেই তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। আগামী ৬ ডিসেম্বর বিয়ে করতে যাচ্ছেন তাঁরা।
প্রথম আলোর খবর পেতে ফলো করুন
জীবনযাপন থেকে আরও দেখুন: সামাজিক যোগাযোগ মাধ্যম, সম্পর্ক, মিঠুন চক্রবর্তী, বাগদান।



