লুকসাদা ফুল আর শাড়ির সাজে দীপ্তি ছড়াচ্ছেন রুনা খান। শাড়ির সাজে অভিনেত্রী রুনা খান মানেই চোখজুড়ানো সৌন্দর্য। সব পোশাকেই খুব মানালেও রুনাকে শাড়িতে একটু বেশিই সুন্দর লাগে। আর তিনি নিজেও যেকোনো বিশেষ অনুষ্ঠানে বেশিরভাগ সময় নজরকাড়া শাড়ির লুকই বেছে নেন। এবার বাইফা অ্যাওয়ার্ডস নাইটে সাদা ফুল আর শাড়ির সাজে দীপ্তি ছড়ালেন তিনি। চলুন দেখে নিই পুরো লুক।
শাড়ির রং ও ডিজাইন
শাড়ির রং বর্ণনা করা বেশ কঠিন। খুব হালকা প্যাস্টেল শেডের ধূসর আর লাতের কম্বিনেশন বলা যায়। ফ্লোউই ফেব্রিকের শাড়িতে আছে একই কালার প্যালেটের স্টোন ও স্বচ্ছ চুমকির কাজ। সঙ্গে আছে সরু স্টোনের বর্ডার। ম্যাচিং ব্লাউজে স্ট্রিং দেওয়া ব্যাকলেস লুক নজর কাড়ছে।
গয়না ও মেকওভার
পুরো লুকে খোঁপার সাদা ফুলের গাজরা সোনায় সোহাগা হয়ে আছে। পার্ল ড্রপের সোনালি মাঝারি ঝুমকা খুব মানিয়েছে এখানে। চোখজুড়ানো মেকওভারে নেই বাহুল্য বা চকচকে ফিনিশ। সফট গ্ল্যামেই দেখা যাচ্ছে রুনাকে। চোখে সফট লাইনে আইলাইনার ও মাসকারার সাজ। স্মোকি ভাব নেই। বরং রিফ্রেশিং আমেজে কিছুটা শিমারের ব্যবহার আছে।
অন্যান্য সাজসজ্জা
পরিমিত গোলাপি ব্লাশ ও ন্যুড পার্পল-পিংক লিপস নজর কাড়ছে। গলার কাছে আছে ছোট স্টোন ডিটেইলিং। দুই হাতে দুটি বড় গোল স্টেটমেন্ট আংতি পরেছেন রুনা। সব মিলিয়ে সাজপোশাক হয়েছে পারফেক্ট।
ছবি: রুনা খান ফটোগ্রাফি: দিয়া আহসান মেকওভার: সিগনেচার লুক বাই সামিয়া গয়না: লাভুনে প্রকাশ: ১২ মে ২০২৬, ০২:১৮



