আনা ম্যাক্সওয়েলের জন্মদিন: প্রতিভা ও অধ্যবসায়ের গল্প
আনা ম্যাক্সওয়েলের জন্মদিন: প্রতিভা ও অধ্যবসায়ের গল্প

আজ ব্রিটিশ অভিনেত্রী আনা ম্যাক্সওয়েলের জন্মদিন। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি ব্রিটিশ অভিনয়জগতের অন্যতম শক্তিশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যক্তিগত শোক, পেশাগত অনিশ্চয়তা ও জীবনের কঠিন মুহূর্ত পেরিয়ে তিনি হয়ে উঠেছেন ভক্তদের কাছে প্রিয় এক অভিনেত্রী।

প্রাথমিক জীবন ও শিক্ষা

১৯৭৭ সালের ১০ মে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের বেভারলিতে জন্মগ্রহণ করেন আনা। ছোটবেলায় তাঁর নাম ছিল আনা শার্লট মার্টিন। বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করার পর ভর্তি হন লন্ডন একাডেমি অব মিউজিক ড্রামাটিক আর্টে (ল্যামডা)। অভিনয়জগতে আগে থেকেই 'আনা মার্টিন' নামের একজন সদস্য থাকায় নিজের নামের সঙ্গে 'ম্যাক্সওয়েল' যুক্ত করেন।

কর্মজীবনের সাফল্য

আনা ২০০৩ সালে মঞ্চে অভিনয় করে আলোচনায় আসেন। দীর্ঘদিন তিনি কোনো অভিনয়ের সুযোগই পাননি। একসময় তিনি 'ব্লিক হাউস' সিরিজে এসথার সামার সন চরিত্রে অভিনয়ের জন্য ডাক পান। সেই সিরিজ দিয়ে ২০০৬ সালে প্রথম ব্রিটিশ একাডেমি টেলিভিশনর অ্যাওয়ার্ড (বাফটা) জেতেন। ২০০৮ সালে 'পপ্পি শেক্সপিয়ার'–এ অভিনয়ের জন্য দ্বিতীয়বার একই পুরস্কার অর্জন করেন। পরবর্তী সময়ে তাঁর অভিনয় নতুন প্রজন্মের দর্শকের কাছেও জনপ্রিয়তা পায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যক্তিগত জীবন ও চ্যালেঞ্জ

আনার জীবনে সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল চলচ্চিত্র পরিচালক রগার মিশেলের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ। বিচ্ছেদের পরে রগার ২০২১ সালে মারা যান। তাঁর দুটি কন্যাসন্তান রয়েছে। ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গেছেন। ২০২৫ সালে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস 'টিল আই কিল ইউ'–এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সৌন্দর্য ও প্রতিভার জয়

তাঁর সৌন্দর্য নিয়ে নানা কথা শুনতে হতো। এক প্রশ্নের উত্তরে একবার এই অভিনেত্রী বলেছিলেন, 'আমাকে প্রায়ই বলা হয়, আমি নাকি প্রচলিত অর্থে সুন্দরী নই। তাই এমন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে, যেখানে বাহ্যিক চাকচিক্যের কোনো গুরুত্ব নেই।' ১৯৭৭ সালের ১০ মে এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন। আজ ৪৯ বছরে পা রাখা আনা ম্যাক্সওয়েল প্রমাণ করেছেন, অভিনয়ে দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য প্রচলিত সৌন্দর্যের চেয়ে প্রতিভা, অধ্যবসায় ও মানসিক দৃঢ়তাই বেশি গুরুত্বপূর্ণ। তথ্য আইএমডিবি, দ্য স্ট্রিট ডটকম।