মেট গালায় তারকাদের জমকালো ফ্যাশন প্রদর্শনী
মেট গালা ২০২৬-এ অংশ নেওয়া তারকাদের পোশাক ছিল শিল্প ও ফ্যাশনের এক অপূর্ব মেলবন্ধন। প্রতিটি পোশাকেই ছিল আলাদা গল্প, আলাদা আবেদন।
মারিয়া জারদোয়ার নস্টালজিক পুতুল
রোমানিয়ার চিত্রশিল্পী মারিয়া জারদোয়া মেট গালায় আমন্ত্রিত হয়ে এসেছিলেন একটি বিশেষ পুতুল নিয়ে। এই পুতুলটি তাঁর পোশাকেরই অংশ, যার মাধ্যমে তিনি ছেলেবেলার নস্টালজিয়ার অনুভূতি তুলে ধরতে চেয়েছেন। ব্লাশ পিংকরঙা রোমান্টিক থিয়েট্রিক্যাল গাউনের সঙ্গে কিঞ্চিৎ গথিক মেকআপে দেখা দিয়েছেন ৪৫ বছর বয়সী এই চিত্রশিল্পী।
দোজা ক্যাটের গ্রিক ভাস্কর্য-অনুপ্রাণিত গাউন
মার্কিন গায়িকা দোজা ক্যাটের সিলিকন ড্রেপড গাউনটি গ্রিক ভাস্কর্য থেকে অনুপ্রাণিত। এই গাউনটি তাঁর ব্যতিক্রমী ফ্যাশন স্টাইলের আরেকটি নিদর্শন।
কার্লি ক্লাসের বিতর্কিত পোশাক
মার্কিন সুপারমডেল ও উদ্যোক্তা কার্লি ক্লাসের পোশাকটি নিয়ে নানা মন্তব্য হয়েছে। কেউ একে বিছানার চাদর বলেছেন, কেউবা রসুন! তবে অনেকে এটিকে খালি ক্যানভাসের সঙ্গে তুলনা করে বলছেন, এতে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা।
হুইউন জাংয়ের লুই ভুতোঁ লেদার ড্রেস
স্কুইড গেম সিরিজে দেখা দেওয়া দক্ষিণ কোরিয়ান মডেল হুইউন জাং লুই ভুতোঁর কালো রঙের একটি লেদার ড্রেস পরে এসেছেন। ফ্যাশনেবল, ড্রামাটিক ও স্টাইলিশ এই আউটফিটের জন্য ফ্যাশনবোদ্ধাদের প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।
টিয়ানা টেইলরের টম ফোর্ড গাউন
মার্কিন গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন টিয়ানা টেইলর এবারও ভক্তদের নিরাশ করেননি। মেট গালার সবচেয়ে নজরকাড়া পোশাকগুলোর একটি ছিল তাঁর টম ফোর্ডের কাস্টম মেড ফ্লোটিং মেটালিক ট্যাসেল গাউন। গাউনটির হেডপিস এটিকে দিয়েছে ভিন্নমাত্রা।
টাইলার ভ্যালেন্তিনো ন্যাকেড থিম
দক্ষিণ আফ্রিকান পপস্টার টাইলা যেন এবারও মেট গালার শো স্টপার। ভ্যালেন্তিনোর ন্যাকেড থিমের এই পোশাকজুড়ে হীরা আর চেইনের খেলা।
চেজ ইনফিনিটির চুমকি গাউন
মার্কিন অভিনেত্রী চেজ ইনফিনিটি প্রথমবারের মতো মেট গালায় অংশ নিলেন। ১৫ লাখ চুমকি দিয়ে তৈরি বডি হাগিং গাউনটি যেন একটি পরিধানযোগ্য চিত্রশিল্প।
অ্যান হ্যাথাওয়ের মুভিং আর্টওয়ার্ক
অ্যান হ্যাথাওয়ের বলগাউনটি যেন মুভিং আর্টওয়ার্ক। মাইকেল কর্সের নকশা করা এই শিল্পকর্মে তিনি ছড়িয়েছেন শান্তির বাণী।
ব্লেক লাইভলির ভারসাচে গাউন
ব্লেক লাইভলি দেখা দেন ভারসাচের স্প্রিং সংগ্রহের হল্টার নেকের একটি প্যাস্টেল গাউনে। গাউনটির ট্রেন প্রায় ১৩ ফুট লম্বা।
রিয়ানা ও এএসএপি রকি
রিয়ানা দেখা দিয়েছেন জীবনসঙ্গী এএসএপি রকির সঙ্গে। লিকুইড, মেটালিক, ফিউচারিস্টিক, ড্রামাটিক, স্ট্রাকচার্ড গাউনে রিয়ানাকে মনে হয়েছে একটি চলন্ত, জীবন্ত শিল্পকর্ম।
আদুন আকেচের টিউল ড্রেস
বিশ্বের অন্যতম টপ মডেল আদুন আকেচ দক্ষিণ সুদানে জন্ম ও বড় হয়েছেন, অস্ট্রেলিয়ায় ক্যারিয়ার গড়েছেন। তিনি যে কালো রঙের টিউল ড্রেসটি পরেছেন, সেখানে আছে হাতে বানানো ১ হাজার লিলি ফুল। পেটের কাছে এই ফুলগুলো গর্ভাবস্থা ও নবজন্মের প্রতিনিধিত্ব করে। এভাবেই তিনি শিল্পের মধ্য দিয়ে নারীর শক্তিকে উদ্যাপন করেছেন।
শান্তির পায়রা ও গ্রিক পুরাণ
সাদা–কালো এই পোশাকে আছে শান্তির পায়রা, গ্রিক পুরাণের শান্তির দেবী ইরিন। পোশাকটি জন কিটসের ‘অড অন আ গ্রিসিয়ান উর্ন’ কবিতা থেকে অনুপ্রাণিত।
হেইলি ব্যাল্ডউইনের সোনার করসেট
২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি স্কাল্পেড করসেট, ক্ল্যাসিক রয়্যাল ব্লু স্কার্ট আর ওড়নায় হাজির হয়েছেন হেইলি ব্যাল্ডউইন। তাঁর পোশাকটি এককথায় ‘চোখের আরাম’।
নিকোল কিডম্যান, লরেন সানচেজ ও অ্যানা উইনটোর
এক ফ্রেমে নিকোল কিডম্যান, লরেন সানচেজ ও অ্যানা উইনটোর মেট গালার মঞ্চে দেখা গেল।
লা লা অ্যান্টনির ক্রিস্টাল পোশাক
মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব লা লা অ্যান্টনির পোশাকটি হাজারো ক্রিস্টালে তৈরি।
এমা শ্যাম্বারলেইনের লিভিং ক্যানভাস
মার্কিন ইন্টারনেট ব্যক্তিত্ব এমা শ্যাম্বারলেইনের পোশাকটি যেন ‘লিভিং ক্যানভাস’। ফ্যাশন বিশ্লেষকেরা এককথায় বলছেন, ‘ওয়াও’।
ফ্যাশন আলোকচিত্রীদের কাজ
বিশ্বের সেরা ফ্যাশন আলোকচিত্রীরা বছরের সেরা ফ্যাশন মুহূর্তগুলোকে স্থিরচিত্র বানাতে তৈরি।



