সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়জগতে আবির্ভাব ঘটে নতুন মুখের। মডেলিংয়ের পর নাটক আর সিনেমায় বেশ নজর কেড়েছেন এই নতুন ৩ দেশি অভিনেত্রী। স্নিগ্ধা চৌধুরী এই ঈদে প্রেশার কুকার সিনেমা দিয়ে এসেছেন লাইমলাইটে। ফারিন খান তো নাটকে এখন চেনামুখ। এদিকে শাম্মী ইসলাম নীলা বিউটি প্যাজেন্ট দিয়ে পরিচিত হলেও অভিনয়ের জন্য পেলেন মেরিল প্রথম আলো পুরস্কার। এদিকে ইন্সটাগ্রামে তাঁদের যত লুক দেখলে বলা যায়, সমানতালে আকর্ষণ ছড়াচ্ছেন তাঁরা।
স্নিগ্ধা চৌধুরীর লুক
কমলা-জরীপাড়ের লাল শাড়িতে স্নিগ্ধা দেখা দিয়েছেন বিজ্ঞাপনে। মিরর ওয়ার্কের বেইজ বডিকন ড্রেসেও তাকে দেখা গেছে। ব্রালেট ও কালো স্যুটের বসলেডি লুকে তিনি নজর কেড়েছেন। ব্যাকলেস ব্লাউজে লাল শাড়ির লুকও দারুণ ছিল।
ফারিন খানের লুক
ফারিন দেখা দিয়েছেন ডেনিম অন ডেনিম লুকে। ফিটেড বেল্টেড লেদার প্যান্ট আর ম্যাচিং কালো টপের লুকে তিনি ভিন্নতা এনেছেন। জর্জেট শাড়ি আর ব্যাকলেস ব্লাউজে চার্মিং ফারিন। কাট আউট ডিজাইনের লাল গাউন আর বড় হুপ দুলেও তিনি মন কেড়েছেন।
শাম্মী ইসলাম নীলার লুক
নুডল স্ট্র্যাপের ডিপনেক ব্লাউজের সঙ্গে ওয়াইনরঙা কারুকাজ করা শাড়ি পরেছেন নীলা। তাকে দেখা যাচ্ছে চেকশার্টের অফ দ্য শোল্ডার লুকে। নজর কাড়ছে ওভারসাইজড শেডস আর ইভস সা লরাঁর ব্যাগ। বেবি পিংক স্ট্র্যাপলেস গাউনে ফুলেল ডিটেইলিং তাকে আকর্ষণীয় করে তুলেছে। সাদা ব্যাকলেস স্লিভলেস ব্লাউজ দিয়ে নীলা পরেছেন নীল জর্জেট শাড়ি।
ছবি: ইন্সটাগ্রাম



