কান চলচ্চিত্র উৎসবে তারা সুতারিয়ার ভিনটেজ গ্ল্যামার
কান চলচ্চিত্র উৎসবে তারা সুতারিয়ার ভিনটেজ গ্ল্যামার

কান চলচ্চিত্র উৎসবে এ বছর প্রথমবারের মতো অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। উৎসবের দ্বিতীয় দিনে তিনি দুটি ভিন্ন লুকে উপস্থিত হয়ে সবার নজর কেড়েছেন।

প্রথম লুক: ক্ল্যাসিক ওল্ড-হলিউড গ্ল্যামার

তারা সুতারিয়া প্রথম লুক হিসেবে বেছে নেন একটি ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট স্ট্র্যাপলেস গাউন। রোমানিয়ান ফ্যাশন ডিজাইনার রিয়া কোস্টার ডিজাইন করা এই গাউনে ছিল সুইটহার্ট নেকলাইন, ফিটেড সিলুয়েট এবং ভিনটেজ-অনুপ্রাণিত স্টাইলিং। ফ্যাশন সমালোচকরা এই লুকের সঙ্গে অড্রে হেপবার্নের আইকনিক ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’-এর নান্দনিকতার তুলনা করেছেন। তার স্টাইলিস্ট তানিয়া ঘাবরি জানান, এই লুক ‘ভিনটেজ গ্ল্যামার’-এর প্রতি শ্রদ্ধা নিবেদন।

দ্বিতীয় লুক: ফ্রেঞ্চ রিভেয়েরা সফেস্টিকেশন

দ্বিতীয় দিনে তারা সুতারিয়া আরেকটি লুকে হাজির হন—একটি অল ব্ল্যাক অফ শোল্ডার গাউন, যা একই ডিজাইনার রিয়া কোস্টার নকশা করা। গাউনটির নাটকীয় ড্রেপিং ও লম্বা ওপেরা গ্লাভস তাকে সিনেম্যাটিক আবহ দিয়েছে। এই লুকেও অড্রে হেপবার্নের ফ্যাশনের ছাপ দেখা যায়। তিনি জিমি চুয়ের হিল, শ্যনেলের ভিন্টেজ ইয়ার রিং এবং সাঁ লরোঁর সানগ্লাস স্টাইল করেন। চুল সাজিয়েছিলেন নরম ঢেউ খেলানো স্টাইলে এবং মেকআপ ছিল সফট ও পালিশড, যা ‘নীরব লাক্সারি’ ও ‘ফ্রেঞ্চ রিভেয়েরা সফেস্টিকেশন’-এর ভাব ফুটিয়ে তোলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিতির কারণ ও প্রতিক্রিয়া

তারা ভূমধ্যসাগরপারে ফ্রেঞ্চ রিভেয়েরার শহর কানে ‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে এসেছেন। তিনি ‘উইমেন ইন সিনেমা গালা’-র একটি পর্বে অংশ নেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার লুক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেছেন ‘ভিনটেজ ফ্রেঞ্চ ও পুরোনো হলিউডের মিশ্রণ’, ‘পিওর ক্লাস’, আবার কেউ কেউ বলেছেন লুকটি ‘নিরাপদ’ বা ‘রিপিটেটিভ’। তবে প্রায় সবাই একমত যে তার হেয়ার ও মেকআপ স্টাইলিং ছিল অত্যন্ত পরিশীলিত, যা সরাসরি অড্রে হেপবার্নের স্টাইলিং থেকে অনুপ্রাণিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ