কান চলচ্চিত্র উৎসবে সিনেমার পাশাপাশি ফ্যাশনের এক্সট্রাভ্যাগাঞ্জাও চলে সমান তালে। সেই ধারাবাহিকতায় কান মাতালেন বলিউডের ফ্যাশনিস্তা তারা সুতারিয়া। পর্দায় কিছুদিন ধরে দেখা না গেলেও ফ্যাশন জগতে তাঁর সুনাম অটুট। ভিনটেজ গ্ল্যামারে কান অভিষেক করলেন তিনি, আর রেড কার্পেটে তাঁর পোশাক নিয়ে ছিল ব্যাপক কৌতূহল।
ফ্রেঞ্চ রিভিয়েরায় সাদা-কালো ড্রেস
ফ্রেঞ্চ রিভিয়েরার পথে ঘুরে বেড়াচ্ছেন তারা, পরনে ওল্ড হলিউড আমেজের সাদা-কালো ড্রেস। স্ট্র্যাপলেস ড্রেসটিতে রয়েছে ডিপ সুইটহার্ট নেকলাইন, যা তাঁর গ্ল্যামারকে আরও বাড়িয়ে দিয়েছে।
গয়না ও মেকআপে নজরকাড়া
সাদা-কালো ইয়ার রিং তাঁর লুকে যোগ করেছে অতিরিক্ত মাত্রা। খোলা চুলের সঙ্গে কালো শেডস তো আছেই। সফট গ্ল্যাম মেকওভারে সেমি ম্যাট ন্যুড লিপস আর ক্রিমি ফিনিশ তাঁর সৌন্দর্যকে পরিপূর্ণতা দিয়েছে।
ছবি: ফিল্মফেয়ারের ইন্সটাগ্রাম। প্রকাশ: ১৩ মে ২০২৬, ১৭:০৫।



