পঞ্চগড় সাহিত্য উৎসব–২০২৬ ঘিরে বন্ধুসভার সদস্যরা প্রস্তুতি শুরু করেছেন। আগামী ১৬ মে শনিবার পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজন করছে পঞ্চগড় বন্ধুসভা। উৎসবে অংশ নেবেন সাহিত্যপ্রেমী তরুণ-তরুণী, পাঠক, লেখক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রস্তুতি সভা
সম্প্রতি উৎসবের প্রস্তুতির জন্য একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাহিত্য উৎসবের সার্বিক পরিকল্পনা, আয়োজনের বিভিন্ন দিক ও অংশগ্রহণকারীদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বন্ধুরা উৎসবকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে নানা মতামত ও পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বইপড়া, লেখালেখি ও সাহিত্যচর্চায় আগ্রহ বাড়াতে কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায়, তা নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
দায়িত্ব বণ্টন
সভায় সাহিত্য উৎসব বাস্তবায়নে স্বেচ্ছাসেবকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। সাধারণ সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। সভায় উপস্থিত সবাই উৎসবকে সফল করতে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।



