জ্যোতিষী চিন্ময় বড়ুয়া জানিয়েছেন এ সপ্তাহের রাশিফল। ৯ মে থেকে ১৫ মে ২০২৬ পর্যন্ত প্রতিটি রাশির জাতকদের জন্য কী অপেক্ষা করছে, তা তুলে ধরা হলো।
মেষ রাশি
এ সপ্তাহে প্রেম, সৃজনশীলতা ও ব্যক্তিগত আনন্দ গুরুত্ব পাবে। পুরোনো শখ ফিরে আসতে পারে। সম্পর্কে আবেগ বাড়বে, অবিবাহিতদের নতুন সঙ্গী মিলতে পারে। সৃজনশীল পেশাজীবীরা নতুন আইডিয়া ও অনুপ্রেরণা পাবেন। কাজের ব্যস্ততা থাকলেও দক্ষতা প্রমাণের সুযোগ মিলবে। বন্ধুদের মাধ্যমে আয়ের পথ খুলতে পারে। তবে সপ্তাহের শেষে মানসিক ক্লান্তি ওড়াতে বিশ্রাম নিন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।
বৃষ রাশি
পরিবার ও মানসিক স্বস্তি প্রাধান্য পাবে। বাড়িতে পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে। ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভাবনা আসবে, ঊর্ধ্বতনদের নজরে পড়ার সম্ভাবনা। মাঝামাঝি সময়ে নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। তবে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। সম্পর্ক স্থির থাকবে, আবেগ প্রকাশে ধৈর্য ধরুন। সপ্তাহের শেষে নিজের জন্য সময় বের করে বিশ্রাম নিন।
মিথুন রাশি
যোগাযোগ ও নতুন পরিচয় গুরুত্ব পাবে। আত্মবিশ্বাস বাড়বে, মতামত গুরুত্ব পাবে। নতুন প্রকল্প বা শেখার সুযোগ আসতে পারে। মিডিয়া, মার্কেটিং ও লেখালেখির সঙ্গে যুক্তদের জন্য সময় ইতিবাচক। মাঝামাঝি দূরের যোগাযোগ ও ভ্রমণ থেকে লাভ। ক্যারিয়ারে নতুন দায়িত্ব ও প্রশংসা মিলবে। সম্পর্কে খোলামেলা মনোভাব ভুল বোঝাবুঝি দূর করবে।
কর্কট রাশি
অর্থ ও পরিবার নিয়ে চিন্তা বাড়বে। আয় বাড়ানোর উপায় খুঁজবেন। পরিবারের সঙ্গে আর্থিক আলোচনা গুরুত্বপূর্ণ। সম্পর্ক গভীর হবে, তবে আবেগের ওঠানামা থাকবে। মাঝামাঝি মানসিক চাপ বাড়তে পারে, হঠাৎ খরচ এড়ান। শেষ দিকে ভাগ্য ইতিবাচক, দূরের যোগাযোগ ও আধ্যাত্মিকতায় শান্তি পাবেন।
সিংহ রাশি
ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়বে। নতুন শুরু ও ইমেজ পরিবর্তনের ইচ্ছা থাকবে। নেতৃত্বের জায়গায় প্রশংসা পাবেন। কাজে প্রতিযোগিতা ও চাপ থাকলেও অবস্থান শক্ত করবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সম্পর্কের ক্ষেত্রে নতুন বোঝাপড়া তৈরি হবে, তবে অহংকার এড়িয়ে চলুন। শেষে আবেগ গভীর হবে, ভবিষ্যৎ নিয়ে বাস্তব চিন্তা করবেন।
কন্যা রাশি
বিদেশ ও দূরের যোগাযোগ গুরুত্ব পাবে। পড়াশোনা, কাজ বা ভ্রমণের পরিকল্পনা এগোবে। প্রেম ও সৃজনশীলতায় উষ্ণতা থাকবে। মাঝামাঝি কাজের চাপ দক্ষতার সঙ্গে সামলাবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। সম্পর্কের গভীরতা বাড়বে, তবে অতিরিক্ত বিশ্লেষণ এড়িয়ে চলুন। শেষে আবেগ নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিন।
তুলা রাশি
বিনিয়োগ ও ব্যবসায় লাভের সম্ভাবনা। নতুন আয়ের উৎস খুঁজবেন। অনলাইন ও ক্রিয়েটিভ পেশায় নতুন ক্লায়েন্ট পাবেন। পরিবার ও মানসিক শান্তি প্রভাব ফেলবে। মাঝামাঝি থেকে সম্পর্কের উষ্ণতা বাড়বে, অবিবাহিতদের নতুন পরিচয়। বন্ধুদের সঙ্গে সময় ভালো যাবে। শেষে ক্লান্তি এড়াতে বিশ্রাম নিন।
বৃশ্চিক রাশি
ক্যারিয়ার ও সামাজিক পরিচিতি গুরুত্ব পাবে। নিজেকে প্রমাণের সুযোগ আসবে। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক। দীর্ঘদিনের লক্ষ্যে অগ্রগতি হবে। আত্মবিশ্বাস বাড়বে, নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। পরিবার নিয়ে কিছু চাপ থাকলেও ধৈর্য ধরুন। মাঝামাঝি প্রেম ও সৃজনশীলতায় ইতিবাচক পরিবর্তন। শেষে নিজের অনুভূতি নিয়ে ভাবুন।
ধনু রাশি
ভ্রমণ, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কে অগ্রগতি। আটকে থাকা পরিকল্পনা এগোবে। আধ্যাত্মিকতায় শান্তি পাবেন। অর্থ ও পরিবার নিয়ে ভারসাম্য রাখবেন। মাঝামাঝি আত্মবিশ্বাস বাড়বে, নতুন সুযোগ আসবে। শেষে পরিবার ও প্রেমে স্থিরতা। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মকর রাশি
নিজেকে বদলে ফেলার প্রবণতা কাজ করবে। পুরোনো অনুভূতি ও দুশ্চিন্তা ভাববেন। অর্থ ও নিরাপত্তা নিয়ে উপলব্ধি আসবে। আত্মবিশ্বাস ও উপস্থিতি শক্তিশালী থাকবে। মাঝামাঝি অর্থ ও পরিবার গুরুত্ব পাবে। শেষে যোগাযোগ ও নতুন উদ্যোগ ইতিবাচক। আবেগের সিদ্ধান্ত এড়িয়ে চলুন।
কুম্ভ রাশি
সম্পর্ক ও পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। অবিবাহিতদের বিয়েসংক্রান্ত দীর্ঘসূত্রতা শেষ হবে। ব্যবসায়িক সহযোগিতা লাভজনক। শুরুতে মানসিক ক্লান্তি থাকলেও মাঝামাঝি আত্মবিশ্বাস বাড়বে। নিজেকে নতুনভাবে প্রকাশ করবেন। শেষে অর্থ ও পরিবার নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন। সম্পর্কের বাস্তব দিক দেখবেন।
মীন রাশি
প্রতিযোগিতা ও কাজের চাপ বাড়বে। নিজেকে প্রমাণের সময়। স্বাস্থ্য ও রুটিনে পরিবর্তন আনবেন। ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রগতি হবে। বন্ধুদের মাধ্যমে সুযোগ আসবে। শুরুতে সামাজিক সক্রিয়তা থাকলেও ভেতরে ক্লান্তি। মাঝামাঝি আবেগ ও আত্মবিশ্বাস বাড়বে। শেষে বিশ্রাম জরুরি।



