জামালপুরে এনসিপির ‘মিল্লি কার্ড’ প্রচারণা সৃষ্টি করেছে তুমুল আলোচনা
জামালপুরে এনসিপির ‘মিল্লি কার্ড’ নিয়ে বিতর্ক

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘিরে ‘মিল্লি কার্ড’ নামের একটি ব্যতিক্রমধর্মী প্রচারণামূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ‘এনসিপিতে যোগ দিন, মিল্লি কার্ড নিন’ এমন ক্যাপশনযুক্ত একটি ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর এই আলোচনা সৃষ্টি হয়।

পোস্টের সূত্রপাত

বুধবার (৬ মে) জামালপুর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান তার ফেসবুক আইডিতে একটি পোস্ট ও ছবি শেয়ার করেন। আকর্ষণীয় ও ভিন্নধর্মী এই উদ্যোগটি ইতোমধ্যেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে এবং তৈরি করেছে নানা প্রতিক্রিয়া। পোস্টে তিনি লেখেন, ‘জামালপুর এনসিপি কার্ড নিয়ে হাজির। এতো এতো কার্ডের মধ্যে আমরা আপনাদের প্রোভাইড করছি ‘মিল্লি কার্ড’! কার্ড সীমিত!’। এ পোস্টের সঙ্গে তিনি কমেন্ট বক্সে গুগল ফর্মের একটি লিঙ্কও যুক্ত করেন, যেখানে জামালপুর জেলার নাগরিকদের এনসিপির সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

প্রতিক্রিয়া ও বিতর্ক

এরপরই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিভ্রান্তিকর ও বিতর্কিত উদ্যোগ বলেও মন্তব্য করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আমিমুল ইহসানের বক্তব্য

এ বিষয়ে জামালপুর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান বলেন, “চাঁপাইনবাবগঞ্জ এর একজন মেয়র প্রার্থী ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচিত হলে আম কার্ড দিবেন, সেখান থেকেই দেখা জামালপুরে তো মিল্লি অনেক জনপ্রিয়। সেটা ভেবেই এইরকম পোস্ট করা।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ