মেট গালা নিয়ে মেতে আছে ফ্যাশন দুনিয়া। থিমভিত্তিক সাজপোশাক আর নজরকাড়া সব গাউনের বর্ণাঢ্য প্রদর্শনী হয়ে গেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ ৪ মে। এরপর থেকেই চলছে রিভিউ আর আলোচনা-সমালোচনা। চলুন এই মেট গালা আমেজের আকর্ষণীয় সব লুক দেখে নিই দেশি তারকাদের।
দেশি তারকাদের ১২ আকর্ষণীয় লুক
পূজা চেরী
সানায়া কতুরের রাফল্ড গেব্রিকের ফুলেল ডিটেইলিং দেওয়া প্যাস্টেল পিচ ক্লোকের সঙ্গে স্ট্র্যাপলেস কালো স্যাটিন গাউন পরেছেন পূজা চেরী।
সাবিলা নূর
মেসন আমালির স্ট্রাকচার্ড ব্রেস্টপ্লেট দেওয়া রূপালি স্ট্র্যাপলেস গাউনের সঙ্গে ওয়েট হেয়ারস্টাইলে দেখা দিয়েছেন সাবিলা নূর।
মন্দিরা চক্রবর্তী
আনজারা অফিসিয়ালের ময়ূর থিমের স্ট্রাকচার্ড গাউনে মন্দিরা চক্রবর্তী মুগ্ধ করেছেন সবাইকে।
আশনা হাবিব ভাবনা
তানাশ-এর কাক থিমের গাউনে আশনা হাবিব ভাবনা গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, যা মেট গালার আমেজে ভিন্নতা এনেছে।
রুনা খান
আমি ঢাকা-র সান গডেস লুকে রুনা খান দর্শকদের নজর কেড়েছেন।
জয়া আহসান
রাসনিলা অফিসিয়ালের শেরওয়ানি গাউন আর ব্যাকলেস ডিজাইনে পার্লের লহর; ফিউশন লুকে দেখা দিয়েছেন জয়া আহসান।
তানজিন তিশা
তানজিন তিশার মারমেইড কাটের ন্যুড গাউনটি সানায়া কতুরের, যা সবার নজর কেড়েছে।
পূজা চেরী
পূজা চেরীর এই স্ট্র্যাপলেস বেবি পিংক সানায়া কতুর গাউনটি সিম্পল হলেও এতে আছে ড্রামাটিক আমেজ।
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিমের পরনে মেসন আমালির পেল পিংক স্ট্রাকচার্ড গাউনটিও একই ভাবে আকর্ষণীয়।
ভাবনা
সাফিয়া সাথীর ডিজাইন করা হাই থাই স্লিট ওয়ান শোল্ডার বেনারসী গাউনটিতে বেশ নজর কেড়েছিলেন ভাবনা কান'স এ।
জয়া আহসান
ভোগ ইটালিয়ায় ফিচার করা জয়া আহসানের এই শাড়ির লুক রাজা রবি বর্মার পেইন্টিং থেকে অনুপ্রাণিত, যা মেট গালার থিমের সাথে সঙ্গতিপূর্ণ।
রুনা খান
র্যাপ প্যাটার্নের লাল স্যাটিন টপ আর ম্যাচিং থাই স্লিট এফেক্টের সারং স্কার্টে রুনা খানের বোল্ড অ্যান্ড বিউটিফুল লুক সবার প্রশংসা কুড়িয়েছে।
ছবি: ইন্সটাগ্রাম। প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:০০।



