দীপ্তি চৌধুরীকে বিয়ে করে কৃতজ্ঞতা জানালেন ড. মুশতাক
দীপ্তিকে বিয়ে করে কৃতজ্ঞতা ড. মুশতাকের

আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বিয়ে করার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব। বুধবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ

মুশতাক ইবনে আয়ুব লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব-বৈবাহিক জীবনে পদার্পণে আমাদের স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হাজারো মানুষ নানান মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের জন্য দোয়া করেছেন। আপনাদের সকলের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও লিখেছেন, ‘আপনাদের প্রতিটি বার্তা আমাদের সামনে এগিয়ে যাবার পাথেয়, আমাদের সাহসের উৎস। আপনাদের নিয়মিত প্রার্থনায় আমাদের অংশ করবেন, সেই অনুরোধ করছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনার কথা

শেষে তিনি লিখেছেন, ‘মানুষের মঙ্গলের জন্য যৌথ উদ্যোগের নানান পরিকল্পনা আমাদের কাছে এনেছে। আপনাদের সঙ্গে সেই যাত্রায় দেখা হোক, এই আমাদের প্রার্থনা।’

বিয়ের আনুষ্ঠানিকতা

গত ৫ জুন রাজধানীর একটি রেস্তোরাঁয় ড. মুশতাক ইবনে আয়ুব ও দীপ্তি চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ে হওয়ার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন এই দম্পতি। উল্লেখ্য, দীপ্তি চৌধুরী একজন জনপ্রিয় টিভি উপস্থাপিকা এবং ড. মুশতাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাদের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ