কদমতলী মন্দিরে মূর্তি ভাঙচুর: মাদকাসক্ত যুবক গ্রেফতার
মন্দিরে মূর্তি ভাঙচুর: মাদকাসক্ত যুবক গ্রেফতার

রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া পারিবারিক শ্যামা কালী মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনায় আমিন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, রেনু দাস নামের একজন মন্দিরটি দেখাশুনা করেন। সোমবার (২৯ জুন) সকালে পূজা দিতে গিয়ে তিনি মূর্তির মাথা ভাঙা দেখতে পান। খবর পেয়ে ডিএমপির যুগ্ম কমিশনার, ওয়ারী জোনের ডিসি, এডিসি এবং স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ

গ্রেফতার আমিনের বোন সায়মাসহ এলাকার লোকজন জানান, আমিন একজন মাদকাসক্ত যুবক। তিনি ড্রেন ও মানুষের টয়লেট পরিষ্কার করেন। হয়তো কোনো কিছু চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, 'মূর্তি ভাঙচুরের খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনার সাথে জড়িত ব্যক্তি আমিনকে গ্রেফতার করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারলাম অভিযুক্ত আমিন একজন মাদকাসক্ত। ৩ মাস পূর্বেও রিহ্যাব সেন্টারে ছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় ২টি মাদক মামলা রয়েছে। ওই যুবক হাসসহ যে কোনো মূর্তি দেখলে ভাঙচুর করে। চুরি করার উদ্দেশে ঢুকে মন্দির ভাঙচুর করেছে বলে অভিযুক্ত আমিন জানিয়েছেন। তার কাছ থেকে মন্দিরের ২টি ত্রিশূল জব্দ করা হয়েছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ষড়যন্ত্রের তদন্ত

ঘটনায় অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান মহিদুল ইসলাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কদমতলী থানার সভাপতি নির্মল খাসকেল বলেন, 'শ্যামপুর কালী মন্দিরে একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন। সে জন্য সকলের কাছে কৃতজ্ঞ। ঘটনায় অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা তা ক্ষতিয়ে দেখার দাবি জানাই।' এ বিষয়ে কদমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ