নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদী জেলায় একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।

ভাইরাল ভিডিও ও সমালোচনা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং প্রাণী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

ছাত্রদলের উদ্যোগে গ্রেপ্তার

ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা শুরু হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগঠনের গ্রুপে তথ্য ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া ও আইনি ব্যবস্থা

সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখি। সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ