খুলনায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি
খুলনায় মাদকবিরোধী দিবসে মানববন্ধন ও সচেতনতা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খুলনা বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে নানা শ্রেণি–পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণ ও বার্তা

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’ এবং ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’—এমন নানা বার্তাসংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।

জনসচেতনতা ও ভবিষ্যৎ পরিকল্পনা

মানববন্ধন চলাকালে পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ কর্মসূচির প্রতি আগ্রহ প্রকাশ করেন। অনেকে ব্যানারের সামনে ছবি তুলে মাদকবিরোধী উদ্যোগের সঙ্গে সংহতি জানান। কর্মসূচি শেষে ভবিষ্যতেও সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুসভার সদস্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত ব্যক্তিবর্গ

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ফারজানা যুথী, যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ, অর্থ সম্পাদক অনির্বাণ সরকার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু ফারিহা ঝিলামসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ