যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, দোহায় আলোচনার পরিকল্পনা
যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, দোহায় আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা পুনরায় শুরু করারও পরিকল্পনা করছে দেশ দুটি। রবিবার রাতে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতি

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনী পাল্টাপাল্টি হামলা চালায়। অথচ গত ১৭ জুন স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক অনুযায়ী উভয় পক্ষ সংঘাতের একটি সামগ্রিক অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়।

সমঝোতা স্মারকের শর্ত

ওই সমঝোতা অনুযায়ী, তেহরান হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সম্মত হয়। অন্যদিকে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিতে রাজি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে একই ধরনের তথ্য জানিয়েছে। ওই কর্মকর্তা বলেন, “আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং আগামী মঙ্গলবার দোহায় পরবর্তী দফার আলোচনায় বসতে সম্মত হয়েছে।”

ট্রাম্পের সতর্কবার্তা

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, ইরানের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।

সর্বশেষ উত্তেজনা

দুই দেশের মধ্যে সর্বশেষ উত্তেজনা সৃষ্টি হয় রবিবার ভোরে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, বাণিজ্যিক নৌপরিবহনের বিরুদ্ধে ইরানের অব্যাহত হামলার জবাবে তারা ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় উপসাগরীয় দুটি দেশে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় তেহরান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ