ইরানের হামলায় বাহরাইন ও কুয়েতের পাশে সৌদি আরব
ইরানের হামলায় বাহরাইন-কুয়েতের পাশে সৌদি আরব

বাহরাইন ও কুয়েতের ওপর ইরানের সাম্প্রতিক হামলার ঘটনাকে ‘তীব্র ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। খবর আল-জাজিরার।

সৌদি আরবের নিন্দা

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের এই আকস্মিক হামলাকে ‘বিদ্বেষমূলক’ আখ্যা দিয়ে বলেছে, এই হামলা উপসাগরীয় দুই দেশের সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে। একই সঙ্গে এই হামলা ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি’ বলে উল্লেখ করা হয়েছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইরানের এই ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে, যা পুরো অঞ্চলকে একটি বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংহতি প্রকাশ

সৌদি আরব এই সংকটে আক্রান্ত দুই দেশের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। মন্ত্রণালয় যোগ করেছে যে, বাহরাইন ও কুয়েত তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষার্থে যেকোনও ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করলে, রিয়াদ তার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ