ইরানে পুনরায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প: সিএনএন
ইরানে পুনরায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

ইরানে পুনরায় হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প

শান্তি আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় ইরানে পুনরায় সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি সূত্রের বরাতে মঙ্গলবার (১২ মে) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের হতাশা ও অধৈর্য

সূত্রগুলো জানিয়েছে, ইরান যেভাবে আলোচনা পরিচালনা করছে তাতে ট্রাম্প গভীরভাবে হতাশ। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ থাকায় তিনি অধৈর্য হয়ে পড়েছেন। তার মতে, ইরানি নেতৃত্বের মধ্যে বিভাজনের কারণে তারা পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না।

আলোচনায় সন্দেহ

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের জবাব দেখে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে তেহরান সত্যিই আলোচনায় আগ্রহী কিনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভক্তি

সূত্রগুলো জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মত অনুযায়ী, হামলা ইরানকে আরও দুর্বল করবে এবং তাদের আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে। তবে অন্য একটি পক্ষ কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার পক্ষে।

পাকিস্তানের মধ্যস্থতা প্রশ্নে সন্দেহ

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা পাকিস্তানের মধ্যস্থতা পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, ট্রাম্পের অসন্তোষের বার্তা পাকিস্তান ইরানের কাছে সঠিকভাবে পৌঁছে দিচ্ছে কিনা তা নিয়ে তারা সন্দিহান।

তারা আরও মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক দিকগুলোই শুধু মার্কিনিদের কাছে তুলে ধরছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না।

শেষ সুযোগের সতর্কতা

মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানকে জানিয়ে দিয়েছে যে ট্রাম্প বর্তমান আলোচনায় সন্তুষ্ট নন এবং এটিই কূটনীতির শেষ সুযোগ। তবে ইরান এই সতর্কতা আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ