যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের ফাঁসি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ফাঁসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (১১ মে) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কে?

মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এরফান শাকুরজাদেহ। তিনি স্যাটেলাইট–সংক্রান্ত কার্যক্রমে যুক্ত একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে গোপন বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছিলেন।

মানবাধিকার সংগঠনের অভিযোগ

মানবাধিকার সংগঠন ‘ইরান হিউম্যান রাইটস সোসাইটি’র দাবি, ২৯ বছর বয়সি এই মহাকাশ প্রকৌশল স্নাতককে ২০২৫ সালে গ্রেফতার করা হয় এবং জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরান সরকার বারবার বিদেশি গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করে আসছে। এর আগেও মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দুই ব্যক্তির ফাঁসি দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: রয়টার্স

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ