হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরাইলি বাহিনী
হিজবুল্লাহর এফপিভি ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরাইল

হিজবুল্লাহর ব্যবহৃত ফার্স্ট পারসন ভিউ (এফপিভি) ড্রোন মোকাবিলায় ইসরাইলি সেনাবাহিনী হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বিশেষ ধরনের ফাইবার অপটিক তার ব্যবহার করছে, যা ড্রোনের সঙ্গে সংযুক্ত থাকে। এর মাধ্যমে ড্রোনগুলোকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ইসরাইলের জ্যামিং প্রযুক্তি এড়িয়ে যেতে সক্ষম হচ্ছে।

ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ

জেরুজালেম পোস্ট জানিয়েছে, রোববার হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে উত্তর সীমান্তে একটি আয়রন ডোম ব্যাটারিতে এফপিভি ড্রোন হামলার দৃশ্য দেখা গেছে। এই ভিডিও ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে।

নতুন পরীক্ষামূলক কর্মসূচি

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে দক্ষিণ লেবানন সফরের সময় ইসরাইলের জ্যেষ্ঠ কর্মকর্তারা এফপিভি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার জন্য কয়েকটি নতুন পরীক্ষামূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী এখনো বাস্তব পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে চেষ্টা করছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক সংযুক্ত ড্রোন ব্যবহারের ফলে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা অনেকাংশে অকার্যকর হয়ে পড়ছে, যা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সূত্র: আল-জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ